অলস্পোর্ট ডেস্ক: ভারতীয় ক্রিকেট দলের তারকা পেসার মহম্মদ শামি সোমবার তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে তাঁর বর্তমান পরিস্থিতির আপডেট দিয়েছেন এবং জানিয়েছেন যে তাঁর অ্যাকিলিস টেন্ডনের অস্ত্রোপচার হয়েছে। ডানহাতি পেসার তাঁর ভক্তদের সঙ্গে খবরটি শেয়ার করতে X (পূর্বে টুইটার)-এর সাহায্য নিয়েছেন। “এইমাত্র আমার অ্যাকিলিস টেন্ডনে একটি সফল হিল অপারেশন হয়েছে! সুস্থ হতে কিছুটা সময় লাগবে, কিন্তু আমি আমার জায়গায় ফিরে আসার অপেক্ষায় রয়েছি।”
শামি ঘরের মাঠে টি২০ সিরিজ মিস করার পাশাপাশি আইসিসি ইভেন্টের পর অস্ট্রেলিয়া, এবং তাঁকে পুরো দক্ষিণ আফ্রিকা সফর থেকে বাদ দেওয়া হয়েছিল। তিনি আফগানিস্তান সিরিজও খেলতে পারেননি এবং ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজেও নেই তিনি।
৩৩ বছর বয়সী, যিনি ইংল্যান্ডের বিরুদ্ধে বর্তমান পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে খেলছেন না, সর্বশেষ নভেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওডিআই বিশ্বকাপের ফাইনালে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন। সিনিয়র পেসার টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী হিসেবে শেষ করেন এবং মাত্র সাত ম্যাচে 2ষ২৪ ব্যাটারকে আউট করেন।
শামি, যিনি ভারতের দর্শনীয় বিশ্বকাপ অভিযানে ২৪ উইকেট নিয়েছিলেন, সেই সময়ও তিনি ব্যথা নিয়ে খেলেছিলেন কিন্তু এটি তাঁর পারফরম্যান্সে বাধা হতে দেয়নি। সর্বশেষ আপডেট অনুযায়ী তাঁকে আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৪ থেকে বাদ পড়তে হয়েছে। যা তাঁর ফ্র্যাঞ্চাইজির জন্য একটি বড় ধাক্কা, কারণ শামি গুজরাট টাইটানসের পেস আক্রমণকে নেতৃত্ব দেবেন বলেই ধরা হয়েছিল।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
