মহম্মদ শামি
অলস্পোর্ট ডেস্ক: ২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপে মহম্মদ শামি-র পারফরম্যান্স ছিল ফাইনাল পর্যন্ত ভারতীয় ক্রিকেট দলের মসৃণ যাত্রার পিছনে একটি বড় কারণ। এই ফাস্ট বোলার ক্রিকেট বিশ্বকাপে প্রথম কয়েকটি ম্যাচে খেলেননি কিন্তু এই না খেলা তাঁকে ক্রিকেট বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারী হিসেবে শেষ করার পথের প্রতিবন্ধক হয়ে উঠতে পারেনি। মহম্মদ শামি, যিনি ওডিআই বিশ্বকাপে সাতটি ম্যাচে ২৪ উইকেট নিয়ে বোলিং তালিকার শীর্ষে ছিলেন, তিনি ওডিআই এবং টেস্টে ভারতের সেরা বোলারদের অন্যতম। ক্রিকেট বিশ্বকাপের পর তার জনপ্রিয়তা এতটাই বেড়েছে যে তাঁকে একঝলক দেখার জন্য তাঁর ফার্মহাউসের সামনে জমা হচ্ছে হাজার হাজার মানুষ।
মহম্মদ শামির উত্তরপ্রদেশে বেড়ে ওঠার শুরুটা ছিল খুবই সাধারণ। এরপর ভারতীয় ক্রিকেট দলে জায়গা করে নেওয়ার আগে তিনি বাংলার হয়ে জাতীয় পর্যায়ের ক্রিকেট খেলেন। মহম্মদ শামি সম্প্রতি তাঁর শখ এবং তার বেড়ে ওঠার সময় সম্পর্কে কথা বলেছেন।
“আমি বেড়াতে, মাছ ধরতে পছন্দ করি। আমি গাড়ি চালাতে খুব ভালবাসি। আমি বাইক এবং গাড়ি চালাতে পছন্দ করি। কিন্তু ভারতের হয়ে খেলার পর আমি বাইক চালানো বন্ধ করে দিয়েছি। আমি চোট পেলে কী হবে? আমি হাইওয়েতে বাইক চালাই, মাঝে মাঝে গ্রামে থাকতে পারি যখন আমি আমার মায়ের সঙ্গে দেখা করতে যাই,” মহম্মদ শামি পিউমার ইউটিউব চ্যানেলে বলেছেন।
“জমিন সে হি আয়া হু। খেতো কি জো বুঘি হোতি হ্যায়, আমি ট্রাক্টর, বাস, ট্রাক চালিয়েছি। আমার এক স্কুল বন্ধুর বাড়িতে ট্রাক ছিল। সে আমাকে চালাতে বলেছিল। আমি চালিয়েছিলাম। তখন ছোট এবং মাঠে গাড়ি চালিয়েছি। আমি আমাদের ট্রাক্টরটাও পুকুরে ফেলে দিয়েছিলাম। আমার বাবা আমাকে খুব বকেছিল।”
মহম্মদ শামি এখন তাঁর নিজের শহরে খুব জনপ্রিয় ব্যক্তিত্ব এবং তাঁর সঙ্গে একটি ছবির জন্য তাঁর শত শত ভক্ত তার ফার্ম হাউসে যেভাবে জড়ো হয়েছিল তা থেকেই সেটা পরিষ্কার। সম্প্রতি মহম্মদ শামির পোস্ট করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে যে প্রচুর মানুষ তাঁর হাড়ির সামনে জড়ো হওয়ায় বানির বাইরে নিরাপত্তা জোরদার করা হয়েছিল।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
