Cart Total Items (0)

Cart

All Sports

নিজস্ব সংবাদদাতাঃ আইপিএলে পরপর তিন ম্যাচে হার। এমনই কোনঠাসা অবস্থা দিল্লি ক্যাপিটালসের। এই অবস্থায় ঘুরে দাড়াতে আজ মুম্বইকে হারানোর লক্ষ্যে মাঠে নামছে ডেভিড ওয়ার্নাররা। রোহিত শর্মাদের অবস্থাও লিগে সুবিধাজনক নয়। পরপর দুই ম্যাচ হেরে তারাও মনোবল হারিয়ে ফেলেছে। এখনও আইপিএল-এর দশটি দলের মধ্যে এই দুটো দলই জিততে পারেনি, তবে এটা নিশ্চিত আজকের পরে আরও একটি দল নিজেদের জয় নিশ্চিত করতে পারবে। এখন দেখার সেই দল কোনটি হতে পারে।

অরুন জেটলি স্টেডিয়ামে পিচ ব্যাটসম্যানদের জন্য খুবই ভালো। এই অবস্থায় দুই দল নিজেদের ব্যাটিং শক্তির পরীক্ষা করতে মাঠে নামবে। দিল্লির অধিনায়ক ডেভিড ওয়ার্নার রানের মধ্যে রয়েছেন। কিন্তু বাকি ব্যাটসম্যানদের অবস্থা একদমই ভালো নেই। অভিষেক পোড়েল সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেননি। অন্যদিকে বোলিংয়েও কিছু করতে পারেননি কুলদীপ, নর্টজে, মুকেশ কুমাররা। অপরদিকে মুম্বই তাকিয়ে থাকবে তাদের অধিনায়ক রোহিতের দিকে। যিনি ফর্মের মধ্যে নেই। ইশান কিশান, সূর্যকুমার যাদব সবাই অফ ফর্মে রয়েছেন। বোলিংয়ে বুমরা চোটের জন্য দলে নেই। অনেক আশা থাকলেও জোফ্রা আর্চার নিজের নামের প্রতি সুবিচার করতে পারছেন না। সব মিলিয়ে দুই টিমের অবস্থাই আশাহত করেছে সমর্থকদের।

অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে এখনও পর্যন্ত মোট ১৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা হয়েছে, যার মধ্যে প্রথমে ব্যাট করা দল চারটি ম্যাচে জিতেছে, অন্যদিকে এই মাঠে রান তাড়া করা দল ১০টি ম্যাচ জিতেছে। ফলে বলা যেতে পারে এই ম্যাচে টস একটা ফ্যাক্টর হতে চলেছে। এন আবহে দুই দলই তাদের সেরা একাদশ নিয়ে মাঠে নামতে চাইবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *