Cart Total Items (0)

Cart

All Sports
মহম্মদ শামি

অলস্পোর্ট ডেস্ক: সিনিয়র পেসার মহম্মদ শামি বাঁ গোড়ালির চোটের কারণে আগামী মাসের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলতে পারবেন না। এবং এই চোটের অস্ত্রোপচারের জন্য যুক্তরাজ্যে উড়ে যাবেন। বৃহস্পতিবার বিসিসিআইয়ের একটি সূত্র পিটিআইকে এই কথা জানিয়েছে। ৩৩ বছর বয়সী, যিনি ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে অংশ নেননি। নভেম্বরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই বিশ্বকাপের ফাইনালে ভারতের হয়ে শেষ খেলেছিলেন তিনি। এই খবর গুজরাট টাইটান্সের জন্য বড় ধাক্কা।

“শামি জানুয়ারির শেষ সপ্তাহে লন্ডনে গোড়ালির বিশেষ ইনজেকশন নিতে গিয়েছিলেন এবং তাঁকে বলা হয়েছিল যে তিন সপ্তাহ পরে, তিনি হালকা দৌঁড় শুরু করতে পারেন এবং সেখান থেকে তাঁর ফিটনেসের উপর কাজ শুরু হবে।” কিন্তু সেই ইনজেকশন কাজ করেনি এবং এখন একমাত্র বিকল্প অস্ত্রোপচার। খুব শীঘ্রই তিনি অস্ত্রোপচারের জন্য যুক্তরাজ্যে চলে যাবেন। আইপিএল খেলার সম্ভাবনা নেই প্রায়,” নাম প্রকাশ না করার শর্তে বিসিসিআইয়ের একটি সিনিয়র সূত্র জানিয়েছে।

শামি, যিনি ২৪ উইকেট নিয়ে ভারতের দুর্দান্ত বিশ্বকাপ অভিযানে অন্যতম ভূমিকা নিয়েছিলেন, তিনি তখনও ব্যথা নিয়েই খেলেছিলেন কিন্তু এটি তাঁর পারফরম্যান্সের উপর প্রভাব ফেলতে দেয়নি।

শামি, যিনি সম্প্রতি অর্জুন পুরস্কারে ভূষিত হয়েছেন। তাঁর দশকব্যাপী ক্যারিয়ারে ২২৯ টেস্ট, ১৯৫ ওডিআই এবং ২৪ টি-টোয়েন্টি উইকেট রয়েছে।

শামির চোট জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি (এনসিএ) দ্বারা পরিকল্পিত চোট পুনর্বাসন ব্যবস্থাপনা প্রোগ্রাম সম্পর্কে একটি প্রশ্ন চিহ্ন তুলে দিয়েছে।

এখন এটা খুবই অনিশ্চিত যে পেস বোলার বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের বিপক্ষে (অক্টোবর ও নভেম্বর) ঘরের মাঠে ভারতের টেস্ট ম্যাচের আগে প্রত্যাবর্তন করতে সক্ষম হবেন। তাঁর টার্গেট হতে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে মার্কি অ্যাওয়ে সিরিজ।

বিষয়গুলি সম্পর্কে পরিচিত লোকেরা বিশ্বাস করেন যে এনসিএ-র রক্ষণশীল চিন্তাধারা শামির ক্ষেত্রে কাজ করেনি।

“শামির সরাসরি অস্ত্রোপচারের জন্য যাওয়া উচিত ছিল এবং এটি এনসিএ-র সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। মাত্র দুই মাস বিশ্রাম এবং ইনজেকশন ভাল ভাবে কাজ করত না এবং এটাই ঘটেছে। তিনি একটি সম্পদ এবং ভারতীয় দলের অস্ট্রেলিয়ায় তাকে প্রয়োজন হবে,” সূত্রের তরফে জানানো হয়েছে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *