আলমগীর তারিন
অলস্পোর্ট ডেস্ক: পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি মুলতান সুলতানসের মালিক আলমগীর তারিন প্রয়াত। লাহৌরের গুলবার্গ এলাকায় নিজের বাড়িতে আত্মহত্যা করেন তিনি। মর্যাদাপূর্ণ ইয়েল বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র, আলমগীরের বয়স হয়েছিল ৬৩ বছর। দক্ষিণ পঞ্জাবের (পাকিস্তান) একজন শীর্ষস্থানীয় ব্যবসায়ী হিসাবে নিজের নাম প্রতিষ্ঠা করেছিলেন এবং দেশের বৃহত্তম জল পরিশোধন প্রকল্পগুলির মধ্যে একটি তাঁর অধিনে। স্থানীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, তাঁর আত্মহত্যার কারণ এখনও জানা যায়নি। মুলতান সুলতানের সিইও হায়দার আজহার খবরটি নিশ্চিত করেছেন, তারিনের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন তিনি।
“আলমগীর তারিন আমাদের দলের একজন কগুরুত্বপূর্ণ সদস্য এবং একজন সম্মানিত ব্যক্তিত্ব ছিলেন। তাঁর আকস্মিক এবং অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। এই অবিশ্বাস্য কঠিন সময়ে আমাদের চিন্তাভাবনা এবং প্রার্থনা তার পরিবারের সঙ্গে রয়েছে,” আজহার বলেন।
পিএসএল ফ্র্যাঞ্চাইজি, লাহৌর কালান্দার্সও এই খবরে শোক ও দুঃখ প্রকাশ করেছে, বলেছে যে তারা তারিনের মৃত্যুর খবর শুনে হতবাক। ফ্র্যাঞ্চাইজিটি এক বিবৃতিতে বলেছে, “আমরা এই কঠিন সময়ে আলমগীর তারিনের পরিবার এবং মুলতান সুলতানদের পাশে আছি।”
মুলতান সুলতানের অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে, আলমগীর “একজন ক্রীড়া উৎসাহী ব্যক্তিত্ব ছিলেন যিনি উচ্চাকাঙ্ক্ষী ক্রীড়াবিদ এবং মহিলাদের জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরির কাজ করতে চেয়েছিলেন এবং তাদের দক্ষতা আরও বিকাশের জন্য তাদের সব রকমের সাহায্য করতে চেয়েছিলেন”।
২০২১-এ, মুলতান সুলতান পেশোয়ার জালমিকে ফাইনালে হারিয়ে প্রথমবারের মতো পিএসএল শিরোপা জিতেছিল।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
