Cart Total Items (0)

Cart

All Sports India
রোহিত শর্মা

অলস্পোর্ট ডেস্ক: ভারত অধিনায়ক রোহিত শর্মা মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৪ মরসুম নিয়েই আপাতত ভাবছেন। তার কাঁধ থেকে টি-টোয়েন্টি লিগে অধিনায়কত্বের দায়িত্ব নিয়ে দেওয়া হয়েছে  হাদির্ক পাণ্ড্যেকে। যে কারণে রোহিত সম্পূর্ণরূপে ব্যাটার হিসাবেই তাঁর দক্ষতা বাড়াতে চাইছেন, বিশেষ করে এই বছরের জুনে অনুষ্ঠিত হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে। রোহিতের বয়স বর্তমানে ৩৬ বছর, যে কারণে তাঁর অবসর নিয়েও আলোচনা উঠে আসছে মাঝে মাঝেই। কিন্তু, যতদূর হিটম্যান মনে করছেন, অবসর নেওয়া নিয়ে তিনি এখনই কিছু ভাবছেন না। ভারতের জন্য বড় ইভেন্ট জেতার খিদে এখনও রয়েছে।

‘ব্রেকফাস্ট উইথ চ্যাম্পিয়নস’-এ একটি চ্যাটে, রোহিত অবসরের বিষয়ে মুখ খুলেছে‌ন। যেখানে তিনি বলেছিলেন, তিনি এখনও ভারতের হয়ে বিশ্বকাপ জয়ের জন্য অনুপ্রাণিত, এবং সম্ভাব্য আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালও।

“আমি সত্যিই অবসরের কথা ভাবিনি। কিন্তু, আপনি জানেন না জীবন আপনাকে কোথায় নিয়ে যাবে। আমি এখনও এই সময়ে ভাল খেলছি, তাই আমি ভাবছি যে আমি আরও কয়েক বছর চালিয়ে যাব এবং তারপরে, আমি জানি না। আমি সত্যিই বিশ্বকাপ জিততে চাই এবং ২০২৫-এ একটি ডব্লিউটিসি ফাইনাল আছে, আশা করি ভারত সেটা খেলবে,” শোতে রোহিত বলেন।

রোহিত ভারতের ওডিআই বিশ্বকাপ ২০২৩ সম্পর্কেও কথা বলেছেন যেখানে ভারত ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়েছিল। পুরো টুর্নামেন্টে অপরাজিত, রোহিতের ভারত আবারও আইসিসি ইভেন্ট থেকে খালি হাতে ফেরে।

“আমার কাছে ৫০ ওভারের বিশ্বকাপই আসল বিশ্বকাপ। আমরা সেই বিশ্বকাপ দেখেই বড় হয়েছি। সবচেয়ে বড় কথা, এটা আমাদের ঘরের দর্শকদের সামনে ভারতে ঘটেছিল। আমরা সেই ফাইনালের আগে পর্যন্ত খুব ভাল খেলেছি। যখন আমরা সেমিফাইনাল জিতেছি, আমি ভেবেছিলাম, এখন আমরা মাত্র এক ধাপ দূরে। আমরা সবকিছু ঠিকঠাক করছি।”

“কোনও কারণে আমরা বিশ্বকাপ হারতে পারি সেটা আমার মাথাতেই ছিল না। কিছুই আমার মাথায় আসেনি। কারণ আমি ভেবেছিলাম আমরা সব ঠিক মতো করছি, আমরা ভাল ক্রিকেট খেলছি। আত্মবিশ্বাস ছিল।”

“আমাদের সবার জন্য একটি খারাপ দিন ছিল। মনে করবেন না আমরা সেই ফাইনালে খারাপ ক্রিকেট খেলেছিলাম, কিছু জিনিস আমাদের মতো যায়নি। তবে অস্ট্রেলিয়া আমাদের থেকে কিছুটা ভাল ছিল” বলেন রোহিত।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *