রোহিত শর্মা
অলস্পোর্ট ডেস্ক: ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা বিশ্ব ক্রিকেটের সবচেয়ে শক্তিশালী ব্যাটারদের মধ্যে একজন। একজন ওপেনার হিসাবে কেরিয়ার শুরু করার পর থেকে একজন সত্যিকারের ম্যাচ উইনার হয়ে উঠেছেন, রোহিত কিছু বড় মাইলস্টোনেও পৌঁছে গিয়েছেন সদ্য শেষ হওয়া ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে। এই মুহূর্তে ভারতীয় দল প্রস্তুতি নিচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজের। আর সেখানেই রোহিতের সামনে রয়েছে বড় রেকর্ডের হাতছানি। যেখানে তিনি ভেঙে দিতে চলেছেন সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায় এবং রিকি পন্টিংয়ের মতো সর্বকালের ক্রিকেট কিংবদন্তিদের রেকর্ড।
রোহিত, যার বর্তমানে ভারতের হয়ে ৫০ ওভারের ফর্ম্যাটে রান রয়েছে ৯৮২৫। ওয়ানডে ক্রিকেটে ১০,০০০ রান পূর্ণ করা থেকে মাত্র ১৭৫ রান দূরে রয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে এই লক্ষ্যে পৌঁছে গেলে হিটম্যান তালিকার দ্বিতীয় স্থানে জায়গা করে নেবেন।
এই তালিকায় বিরাট কোহলি ছাড়া আর কেউ নেই যিনি মাত্র ২০৫ ইনিংসে ওয়ানডে ক্রিকেটে ১০,০০০ রান পূর্ণ করেছিলেন। তুলনায়, সচিন, সৌরভ এবং পন্টিংয়ের রয়েছে ২৫৯, ২৬৩ এবং ২৬৬ ইনিংস লেগেছিল।
রোহিত বর্তমানে ওডিআই ক্রিকেটে ২৩৬ ইনিংস খেলেছেন। যদিও তাঁর পক্ষে তালিকায় কোহলিকে ছাঁপিয়ে যাওয়া সম্ভব নয়, হিটম্যানের কাছে দ্বিতীয় স্থানের জন্য সময় রয়েছে।
ওডিআই ক্রিকেটে দ্রুততম ১০,০০০ রান:
বিরাট কোহলি: ২০৫
সচিন তেন্ডুলকর: ২৫৯
সৌরভ গঙ্গোপাধ্যায়: ২৬৩
রিকি পন্টিং: ২৬৬
জ্যাক ক্যালিস: ২৭২
এমএস ধোনি: ২৭৩
রাহুল দ্রাবিড়: ২৮৭
রোহিত ওয়ানডে-তে ভারতের হয়ে ৪৮.৬৪ গড়ে রান করেছেন। ভারতের হয়ে ৫০ ওভারের ফর্ম্যাটে তাঁর নামে ৩০টি সেঞ্চুরি ও ৪৮টি হাফসেঞ্চুরি রয়েছে। অভিজ্ঞ এই ব্যাটারের ফর্ম বিশেষ করে ভারত ঘরের মাঠে বিশ্বকাপে ভারতকে আত্মবিশ্বাস বাড়াবে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
