অলস্পোর্ট ডেস্ক: ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা এক ঐতিহাসিক মাইলফলকের সামনে দাঁড়িয়ে রয়েছেন। এর আগে এই মাইলফলক ছুঁয়েছেন সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি এবং সৌরভ গঙ্গোপাধ্যায়। এশিয়া কাপ ২০২৩-এর সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত ভারতীয় দল। সেই সঙ্গে ওয়ান ডে ক্রিকেটে ১০০০০ রান ছুঁতে চলেছেন অধিনায়ক রোহিত শর্মা। এই ফর্ম্যাটে তৃতীয় দ্রুততম প্লেয়ার হিসেবে এই রান করবেন তিনি। এই তালিকার শীর্ষে রয়েছেন বিরাট কোহলি। এরপর রয়েছেন সচিন এবং সৌরভ। রবিবার পাকিস্তানের বিপক্ষে ৭৮ রান করতে পারলেই তিন নম্বরে জায়গা করে নেবেন রোহিত।
আপাতত সৌরভ গঙ্গোপাধ্যায় ২৬৩টি ইনিংস খেলে ১০০০০ রান করে তৃতীয় স্থানে রয়েছেন। অন্যদিকে রোহিত ভারতের হয়ে মোট ২৩৯ টি ওডিআই ম্যাচ খেলেছেন। তাই রবিবার রোহিত ১০০০০ রান করলে সৌরভকে টপকে তিনি জায়গা করে নেবেন তিন নম্বরে।
এই তালিকার শীর্ষে থাকা বিরাট কোহলি ২০৫টি ইনিংস খেলে ১০০০০ রান করেছেন। এবং দ্বিতীয় স্থানে থাকা সচিন তেন্ডুলকর ২৫৯টি ম্যাচ খেলে এই রান করেছেন।
বর্তমান ভারতীয় দলে পাকিস্তানের বিপক্ষে সর্বাধিক রানের অধিকারি রোহিত। পাকিস্তানের বিপক্ষে তাঁর ঝুলিতে মোট রান ৭৩১। ২০১৩ থেকে পাকিস্তানের বিপক্ষে করা রোহিতের রেকর্ড এখানেই শেষ নয়। তিনি ন’টি ইনিংস খেলে পাঁচবার ৫০-এর বেশি রান করেছেন। এবং বাকি চারবার তিনি ২০ রানের সীমা অতিক্রম করতে পারেননি।
পাকিস্তানের বিপক্ষে তিনি মোট দু’বার শূন্য রানে আউট হয়েছেন। একবার ২০১৭-তে মহম্মদ আমিরের বলে আর একবার ২০২৩-এ শাহিন শাহ আফ্রিদির বলে।
ওয়ান ডে-তে রোহিত শর্মার খেলার পদ্ধতি দেখলে দেখা যাবে তিনি প্রথম ১০ ওভার খুব আক্রমণাত্মক ক্রিকেট খেলেন। মোট আট বর আউট হয়েছেন তিনি এই প্রথম ১০ ওভারের মধ্যে।
গত দু’বছরে প্রথম ১০ ওভারে রোহিতের স্ট্রাইক রেট, ২০২২-এ ১০১ এবং ২০২৩-এ ১০৫। এশিয়া কাপ ২০২৩ -এর গ্রুপ স্টেজে পাকিস্তানের বোলার শাহিনের বিপক্ষে ভাল খেলেছেন রোহিত।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
