Cart Total Items (0)

Cart

All Sports India
ওডিআই বিশ্বকাপ ২০২৩

অলস্পোর্ট ডেস্ক: অধিনায়ক রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল ২ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপ ২০২৩-এর যাত্রা শুরু করবে। শুরুতেই কাপের সব থেকে বড় লড়াইয়ের সামনে ভারতীয় দল৷ আর এর সঙ্গেই রোহিত রয়েছেন স্পটলাইটের নীচে। যিনি ইতিমধ্যেই একবার এশিয়া কাপ জয়ে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন৷ সেটা ২০১৮। আরও একবার জিতে অধিনায়ক রোহিতের পাশে আরও একটা ট্রফি রাখার উদ্দেশ্য তো থাকবেই। এর সঙ্গে রোহিত তাঁর ‘ব্র্যাডম্যান-এসক’ রেকর্ডটি ধরে রাখতে চাইবেন।

এশিয়া কাপের ওডিআই সংস্করণের কথা বললে, ব্যাটার হিসেবে রোহিতের গড় ৪৬.৫৬। কিন্তু, অধিনায়কের ভূমিকায় ব্যাটসম্যান হিসেবে, রোহিতের গড় ১০৫.৬৬। তিনি ২০১৮ এশিয়া কাপে 5 ইনিংসে 317 রান করে এই গড় অর্জন করেছিলেন।

রোহিতের সামনে আরও কয়েকটি মাইলফলক রয়েছে। ওয়ানডেতে ১০,০০০ রানের কাছাকাছি রয়েছেন তিনি, মাইলফলক থেকে ১৬৩ রান দূরে। তিনি ওয়ানডেতে ১৫তম খেলোয়াড় যিনি ১০০০০+ রান করবেন এবং ষষ্ঠ ভারতীয় খেলোয়াড় হবেন।

এখন পর্যন্ত ২০২২ এবং ২০২৩ উভয় ক্ষেত্রেই তাঁর ১০০+ স্ট্রাইক-রেট রয়েছে যেখানে ২০০৭ এবং ২০২১-এর মধ্যে তিনি শুধুমাত্র একবার ১০০+ স্ট্রাইক করেছিলেন (২০১৮ সালে)।

তিনি ওডিআই-এ ৩০০টি ছক্কার সামনেও দাঁড়িয়ে এবং ওডিআইতে ৩০০+ ছক্কা মেরে তিনি বিশ্বের তৃতীয় খেলোয়াড় এবং প্রথম ভারতীয় খেলোয়াড় হওয়া থেকে অল্প দূরেই দাঁড়িয়ে রয়েছেন।

এছাড়াও, ৩৬ বছর বয়সী রোহিত সব ফর্ম্যাট মিলে মোট ৫৩৪ ছক্কা মেরেছেন এবং এখন আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক ছক্কার রেকর্ড থেকে ২০টি ছক্কা দূরে রয়েছেন।

২০২৩ এশিয়া কাপ সংস্করণে, রোহিত এবং তাঁর সম্ভাব্য ওপেনিং পার্টনার শুভমান গিলের উপরও ফোকাস থাকবে, যিনি ৫০ ওভারের ফর্ম্যাটেও দুর্দান্ত ফর্মে রয়েছেন।

টিম ইন্ডিয়ার ওপেনিং জুটি ২০২২ থেকে ওডিআইতে সেরা গড় (৬৩.৪) এবং একই সময়ে ওডিআইতে মাত্র দু’টি দলের গড় ৫০+। রোহিত শর্মা এবং শুভমান গিলের জুটির গড় ৮৫.৪ এবং ২০২২ সাল থেকে ওডিআইতে ২০০+ পার্টনারশিপ এবং চারটি পঞ্চাশ+ পার্টনারশিপ হয়েছে।

ভারত ২০২২ থেকে ওডিআইতে ন’টি ভিন্ন ওপেনিং জুটি ব্যবহার করেছে যার মধ্যে রোহিত শর্মা এবং শুভমান গিল-এর ওপেনিং জুটি ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান করেছে। শিখর ধাওয়ান এবং রোহিত শর্মার জুটি রয়েছে শীর্ষ স্থানে। তবে চলতি এশিয়া কাপে দলে জায়গা পাননি শিখর ধাওয়ান।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *