অলস্পোর্ট ডেস্ক: বুধবার ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর ভারত বনাম আফগানিস্তান ম্যাচে অধিনায়ক রোহিত শর্মা দ্রুততম ১৩১ রান করে একগুচ্ছ নতুন রেকর্ড ও মাইলফলক তৈরি করে ফেললেন। তিনি কিংবদন্তি সচীন তেন্ডুলকারের রেকর্ড ভেঙে দিয়েছেন। এর আগে অবধি বিশ্বকাপে ছ’টি সেঞ্চুরির রেকর্ড ছিল সচীনের নামে। এদিন বিশ্বকাপে সপ্তম সেঞ্চুরি ছিনিয়ে নিয়ে সেই রেকর্ড নিজের নামে করলেন অধিনায়ক। মাত্র ৩৫ ওভারেই ম্যাচ শেষ করে ২৭৩ রানের সহজ জয় আদায় করে নিয়েছে ভারতীয় দল। রোহিতের গড়া ১৩১ রানেই অর্ধেক ম্যাচ শেষ হয়ে গিয়েছিল, বাকিটা করেন বিরাট ও শ্রেয়াস। তেন্ডুলকারের ছয়টি সেঞ্চুরির রেকর্ড ছাড়িয়ে যেতে রোহিত খেললেন মাত্র ৬৩ বল। ওডিআই ফর্ম্যাটে নজির গড়লেন তিনি।
আরও একটি বিশেষ মানুষের রেকর্ড এদিন রোহিত ভেঙে দিয়েছেন। ১৯৮৩-তে জিম্বাবওয়ের বিরুদ্ধে ৭২ বলে কিংবদন্তি কপিল দেবের সেঞ্চুরিকেও টপকে গিয়েছেন রোহিত। মাত্র ৬৩ বলে তাঁর দ্রুততম সেঞ্চুরিটি বিশ্বকাপে প্রথম কোনও ভারতীয়ের দ্বারা গড়া সবচেয়ে দ্রুততম রেকর্ড।
এছাড়া রোহিতের ওডিআই ফর্ম্যাটে ১০০০ রান ছুঁতে বাকি ছিল আর ২২ রান। সেটিও এদিন সম্পন্ন হয়েছে। তাও আবার বিশ্বকাপে সবচেয়ে কম ইনিংসে ১০০০ রান করেছেন তিনি। মাত্র ১৯টি ইনিংস খেলে ১০০০ রানের রেকর্ড করেছেন তিনি এবং এই রেকর্ডটি অজি তারকা ডেভিড ওয়ার্নারের নামে ছিল। এখন তংআর সমানে পৌছে গিয়েছেন রোহিতও।
এখনও শেষ হয়নি তাঁর মাইলফলকের ঝুড়ি। সমস্ত আন্তর্জাতিক ফর্ম্যাট মিলিয়ে সর্বাধিক ছক্কা মেরেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ভেঙেছেন ক্রিস গেইলের ৫৫৩ ছক্কার রেকর্ড। তিনটি ফর্ম্যাটে রোহিতের ছয়ের সংখ্যা এখন ৫৫৬। লেগ-স্পিনার রশিদ খানের বলে বোল্ড হওয়ার আগে হিটম্যান ৮৪ বলে মোট ১৬টি চার ও পাঁচটি ছক্কা মেরেছিলেন।
ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হওয়ার পর রোহিত বলেন, ‘‘বিশ্বকাপে সেঞ্চুরি করার অনুভূতি বিশেষ। এটা নিয়ে আমি খুব খুশি। রেকর্ড নিয়ে খুব বেশি ভাবতে চাই না কারণ আমি জানি আমাকে এখনও অনেক দূর যেতে হবে। আমি জানি এটা আমার দায়িত্ব দলের হয়ে ভাল ওপেন করা এবং দলকে যতটা সম্ভব ভাল অবস্থানে এগিয়ে রাখা। যা আমি অনেক আগের থেকেই করে আসছি এবং ভালোবাসি করতে।’’
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
