Cart Total Items (0)

Cart

All Sports India
সঞ্জু স্যামসন

অলস্পোর্ট ডেস্ক: একদিনের বিশ্বকাপ শুরু হতে আর মাত্র দু’মাস বাকি। এরই সঙ্গে দল নিয়ে পরীক্ষা-নিরিক্ষা করার সময়ও শেষ হয়ে আসছে ভারতের। তরুণ ক্রিকেটারদের খেলা দেখে নেওয়ার জন্য ওয়ানডে-র দু’টি ম্যাচ থেকে বাদ দেওয়া হয়েছিল বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে। কিন্তু দ্বিতীয় ওডিআইতে ভারত সেই ম্যাচ হেরে গেলেও তৃতীয় ম্যাচে সঞ্জু স্যামসন ম্যাচের হাল ধরে দলকে জেতান।

তৃতীয় ওডিয়াইতে সঞ্জু স্যামসন অসাধারণ পারফর্ম্যান্স করে দলকে জয়ের দিকে নিয়ে যান। চার নম্বরে ব্যাট করে তিনি অর্ধশতরানও করেছিলেন সেই ম্যাচে। ওডিআইতে ভাল খেলা সত্বেও অশ্বিন মনে করেন ওয়ানডে-তে প্রথম চারে জায়গা করতে পারবে না স্যামসন।

রবীচন্দ্রন অশ্বিন তাঁর ইউটিউব চ্যানেলে বলেন, ‘‘‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌সঞ্জু স্যামসন ওডিআইতে সুযোগ পেয়েছে ও অর্ধশত রান করে নিজের ব্যাটিং-এর দক্ষতা দেখিয়েছে। টি২০ ম্যাচে ১২ বলে ১২ রা‌ন করেছে। মিডিল অর্ডারে দলের জন্য বড় ভূমিকাও পালন করেছে সঞ্জু। আইপিএলে তিন বা চার নম্বরে ব্যাটিং করে এসেছে ও। ওডিআইতেও ওর রেকর্ড ভাল। তৃতীয় ওডিআইতে অর্ধশত রান করেছে। ওর বিশষত্ব হল ক্রিজে এসেই নিজেকে স্পিন বলের সঙ্গে মানিয়ে নেয়।’’

কেন স্যামসন ভারতীয় দলে জায়গা করতে পারবেন না তাঁর ব্যাখ্যা দেন অশ্বিন। তিনি বলেন, ‘‘ভারতীয় দলের কথা বলতে গেলে তিন বা চার নম্বর জায়গা ফাঁকা নেই স্যামসনের জ‌ন্য। আমরা সবাই জানি সঞ্জু খুবই ভাল ক্রিকেটার যে যেকোনও সময় খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে। ও খুবই ভাল ছেলে এবং আমরা সবাই চাই ওর ভাল হোক। কিন্তু ভারতীয় দলের হয়ে যখন খেলার কথা ওঠে তখন তা সম্পূর্ণ অন্য। প্রথম চারে ওর জন্য কোনও জায়গা নেই। যদি ওর জন্য কোনও জায়গা থাকে তা বিশ্বকাপের পরে বা তার এক দু’বছর পর। আমাদেরকে এখন অপেক্ষা করে থাকতে হবে।’’

তিনি বলেন, ‘‘বিরাট তিন নম্বরে ব্যাট করে। রোহিত এবং শুভমন গিল ওপেন করবে এটাও স্থির। যখনই শ্রেয়াস এবং কেএল রাহুল পুরোপুরি সুস্থ হয়ে যাবে ওরাও ওদের জায়গায় ফিরে আসবে। রাহুল বা শ্রেয়াসের মধ্যে কেউ না থাকলে তখন চার ও পাঁচ নম্বরে ওদের পরিবর্তে একজন কিপার এবং ব্যাটারের প্রয়োজন। কিন্তু সঞ্জু এইরকম আইপিএলে খেলে আসেনি। ও সবে ওডিআইতে খেলা শুরু করেছে এবং তার সঙ্গে ও শুরুটাও ভাল করেছে। ওডিআইতে ও অর্ধশত রান করেছে। এটা ওর জন্য এবং দলের জন্য ভাল।’’

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *