অলস্পোর্ট ডেস্ক: চলতি বিশ্বকাপ বাছাই পর্ব থেকে ইতিমধ্যেই ছিটকে গিয়েছে দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। তাদের বিদায়ের পর ওডিআই বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের জন্য চারটি দল এই মুহূর্তে লড়াইয়ে রয়েছে। তারা হল শ্রীলঙ্কা, জিম্বাবোয়ে, স্কটল্যান্ড এবং নেদারল্যান্ডস। ৫ অক্টোবর থেকে ভারতে ৫০ ওভারের বিশ্বকাপের জন্য দু’টি দল যোগ্যতা অর্জন করতে পারবে। এক ঝলকে দেখে নেওয়া যাক কে কোন পরিস্থিতিতে রয়েছে।
শ্রীলঙ্কা (তিনটি সুপার সিক্স ম্যাচে ৬ পয়েন্ট)
প্রতিযোগিতায় অপরাজিত থাকা শ্রীলঙ্কা রবিবার জিম্বাবোয়ের বিপক্ষে জয় তুলে নিতে পারলে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে যাবে। তারা হারলেও ৭ জুলাই তাদের শেষ সুপার সিক্সের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে যোগ্যতা অর্জন করতে পারে। শ্রীলঙ্কা ১.৮৩২ নেট রান রেটে রয়েছে
জিম্বাবোয়ে (তিন ম্যাচে ৬ পয়েন্ট)
শ্রীলঙ্কার মতো জিম্বাবোয়ে এখনও পর্যন্ত তাদের সব ম্যাচেই জিতেছে। তাদের রান রেট ০.৭৫২ যা খুব একটা তাদের নিশ্চিয়তা দিতে পারছে না এবং রবিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে জিতলেও তারা পরিস্থিতির খুব উন্নতি নাও হতে পারে বা তারা সমস্যায় পড়তে পারে। তারা যদি শেষ ম্যাচে স্কটল্যান্ডের কাছে হেরে যায় তাহলে জিম্বাবোয়ে প্রতিযোগিতা থেকে ছিটকে দিতে পারে।
স্কটল্যান্ড (তিন ম্যাচে ৪ পয়েন্ট)
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জয়ের মাধ্যমে স্কটল্যান্ড তাদের যোগ্যতা অর্জনের সম্ভাবনা বেশ খানিকটা বাড়িয়ে দিয়েছে। তারা তাদের বাকি দু’টি ম্যাচ জিতলে এবং রবিবার শ্রীলঙ্কা জিম্বাবোয়েকে হারালে স্কটল্যান্ড যোগ্যতা অর্জন করবে। জিম্বাওয়ে যদি সেই খেলায় জেতে তাহলে শ্রীলঙ্কা, স্কটল্যান্ড এবং জিম্বাবোয়ে আট পয়েন্ট নিয়ে নেট রান রেটের বিচারে লড়াইয়ে উঠে আসবে। স্কটল্যান্ড, যার নেট রান রেট ০.১৮৮, মঙ্গলবার জিম্বাবোয়ের বিরুদ্ধে তাদের জিততেই হবে।
নেদারল্যান্ডস (তিন ম্যাচে ২ পয়েন্ট)
যোগ্যতা অর্জনের জন্য নেদারল্যান্ডসকে তাদের পরবর্তী দুই ম্যাচেই ওমান ও স্কটল্যান্ডের বিরুদ্ধে বড় জয় তুলতে হবে। তারা চাইবে শ্রীলঙ্কা যোগ্যতা অর্জন করুক। তাতে নেদারল্যান্ডস, জিম্বাবোয়ে এবং স্কটল্যান্ডের মধ্যে ত্রিমুখী লড়াইয়ের জায়গা তৈরি হবে। তাদের নেট রান রেট -০.৫৬০ যা চারটি দলের মধ্যে সর্বনিম্ন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
