Cart Total Items (0)

Cart

All Sports India
এএফসি এশিয়ান কাপের মূলপর্বে ওঠার লড়াই চলছে ভারতের। আগামী সপ্তাহেই সেই অভিযানের গুরুত্বপূর্ণ ম্যাচ হংকংয়ের বিরুদ্ধে, যে ম্যাচে না জিততে পারলে ২০২৭-এ আবু ধাবিতে মূলপর্বে খেলার রাস্তা কঠিন হয়ে উঠবে সুনীল ছেত্রীদের।
রাতারাতি উৎসব বদলে গেল যন্ত্রণায়। মঙ্গলবার রাতেই পঞ্জাবকে হারিয়ে প্রথমবারের মতো আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে আরসিসি। বুধবার পুরো দল ফেলে বেঙ্গালুরুতে।
শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন ট্রফি ঘরে এসেছে। এই ট্রফির জন্য বেঙ্গালুরুকে অপেক্ষা করতে হয়েছে ১৮ বছর। যা নিয়ে এখন উত্তাল সোশ্যাল মিডিয়া।
১৮তম আইপিএল জয়ের সঙ্গেই প্রথমবারের মতো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এই সাফল্য ঘিরে উচ্ছ্বসিত তার ফ্যানরা। এই জয়ের সঙ্গেই তারা পেয়েছে ২০ কোটি টাকা, অন্যদিকে রানার্সআপ পঞ্জাব কিংস পেয়েছে সাড়ে ১২ কোটি টাকা।
১৮ বছরের তপস্যা শেষ হল বিরাট কোহলিদের। শেষ বল হওয়ার আগেই জয় নিশ্চিত হয়ে গিয়েছিল, শুরু হয়ে গিয়েছিল উৎসব। অন্য প্রান্তে তখন ১৮ বছরের অপেক্ষা দীর্ঘায়িত হল। আইপিএল পেল নতুন চ্যাম্পিয়ন।
মঙ্গলবার আয়োজকরা ঘোষণা করেছেন যে, গত মাসে ভারত-পাকিস্তান সামরিক সংঘাতের কারণে স্থগিত হওয়া প্রথম নীরজ চোপড়া ক্লাসিক আন্তর্জাতিক জ্যাভলিন থ্রো ইভেন্টটি ৫ জুলাই বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার আহমেদাবাদে পঞ্জাব কিংসের বিপক্ষে ফাইনালে খেলতে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দুই দলই তাদের প্রথম আইপিএল শিরোপা জয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। কিন্তু তাঁর আগে চাপে রজত পতিদারের নেতৃত্বাধীন আরসিবি।
আসন্ন ইন্দোনেশিয়া ওপেন ২০২৫ ব্যাডমিন্টন টুর্নামেন্টে ভারতের চ্যালেঞ্জের নেতৃত্ব দেবেন তারকা শাটলার পিভি সিন্ধু এবং লক্ষ্য সেন। থাকছে ডাবলস জুটি সাত্ত্বিকসাইরাজ রঙ্কিরেড্ডি-চিরাগ শেঠি।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৫-এর দুই ফাইনালিস্ট ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে আহমেদাবাদে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং পঞ্জাব কিংস, দুই ফাইনালিস্টের কাছেই এখনও অধরা এই ট্রফি।
রজার বিন্নির মেয়াদ শেষ হওয়ার সময় হয়ে এসেছে ভারতীয় ক্রিকেট বোর্ডে (বিসিসিআই)। এবার প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠে আসছে তাঁর জায়গায় কে?