Cart Total Items (0)

Cart

All Sports India
বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ দিয়ে দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ যাত্রা শুরু করছে ভারত। উদ্বোধনী ম্যাচে করাচিতে পাকিস্তানকে হারিয়ে শুরু করে দিয়েছে নিউজিল্যান্ড।
পাকিস্তানি অভিনেতা এবং প্রযোজক আদনান সিদ্দিকী বুধবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর উদ্বোধনী ম্যাচে করাচির জাতীয় স্টেডিয়ামে তাঁর অভিজ্ঞতা নিয়ে সোশ্যাল মিডিয়ায় হতাশা প্রকাশ করেছেন।
২০২৫-এর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হয়ে গিয়েছে হই হই করে আয়োজক দেশ পাকিস্তান বনাম নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে। টুর্নামেন্টের ফেভারিট ভারত বৃহস্পতিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মেঘলা আবহাওয়ার মধ্যেই বাংলাদেশের বিরুদ্ধে তাদের গ্রুপ এ অভিযান শুরু করবে।
এই একটা জায়গায় রীতিমতো হাড্ডাহাড্ডি লড়াই করছে কলকাতার তিন প্রধান। যেখানে এক নম্বরে মোহনবাগান থাকলে দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে রয়েছে মহমেডান ও ইস্টবেঙ্গল।
১৮ ফেব্রুয়ারি, সোমবার রায়ো ভালেকানোর বিপক্ষে বিতর্কিত ১-০ গোলে জয়ের ফলে লা লিগার শীর্ষস্থান ফিরে পেয়েছে এফসি বার্সেলোনা।
আইসিসি ওয়ান ডে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে নতুন দুই মুখ। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম দিন প্রকাশিত আইসিসি র‍্যাঙ্কিংয়ে শুভমান গিল এবং মহীশ থিকশানা যথাক্রমে পুরুষদের ওয়ানডে ব্যাটসম্যান এবং বোলার তালিকায় শীর্ষস্থান দখল করে নিলেন।
বুধবার আয়োজক দেশ ও নিউজিল্যান্ডের মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচ সাক্ষী থাকতে চলেছে ২৯ বছরের দীর্ঘ অপেক্ষার পর পাকিস্তানের মাটিতে কোনও আইসিসি ইভেন্টের।
পেসার মহম্মদ সিরাজ রয়েছেন বেশ খোশ মেজাজে। ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা হয়নি তাঁর। ভারতের ১৫ সদস্যের দল নির্বাচনের সময় নির্বাচকরা তাঁকে বাদ দিয়েই দল গড়েছিলেন।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে করাচির ন্যাশনাল স্টেডিয়ামে ভারতীয় পতাকার অনুপস্থিতি বড় বিতর্কের জন্ম দিয়েছিল। কিন্তু তার মাত্র কয়েকদিনের মধ্যেই তা সংশোধন করে নেওয়া হয়েছে।
দু’বার অলিম্পিক পদকজয়ী শ্যুটার মনু ভাকের বলেন, এই মাসের শুরুতে ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (এনআরএআই) দ্রোণাচার্য পুরষ্কারপ্রাপ্ত জসপাল রানাকে পিস্তল ডিসিপ্লিনের জন্য হাই পারফরম্যান্স প্রশিক্ষক হিসেবে নিয়োগ করেছে।