ধুমল এও ইঙ্গিত দেন যে, ভবিষ্যতে আরও বড় আকার নিতে পারে ইন্ডিয়ান প্রিমিয়র লিগ। ১০ দলের টুর্নামেন্টকেই আরও বড় পরিসরে ছড়িয়ে দিতে চাইছে বিসিসিআই। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, পাকিস্তানের মতো দেশে বেশ কিছুদিন ধরেই চালু হয়েছে ঘরোয়া টি-২০ লিগ।
জুনিয়র হকিতে পাকিস্তানকে হারিয়ে পাকিস্তানের রেকর্ড ছিনিয়ে নিল ভারত। ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বীদের ২-১ গোলে পরাজিত করে রেকর্ড চতুর্থবারের জন্য জুনিয়র এশিয়া কাপের খেতাব ঘরে তোলে ভারতীয় দল।
শুক্রবার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জানিয়ে দিলেন অন্য কোথাও নয়, আগামী মরশুমে আল নাসেরের জার্সিতেই খেলবেন তিনি। বিশ্বকাপের পর তিনি যোগ দেন আল নাসেরে। ১৭৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে তিনি যোগ দেন সৌদি প্রো লিগের এই ক্লাবে। ২০২৫ সাল পর্যন্ত চুক্তি করে...
এই ফাইনালে দুই দলের অন্যতম গুরুত্বপূর্ণ দুই ক্রিকেটার হতে চলেছেন ভারতের চেতেশ্বর পূজারা এবং অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ। এই দুই তারকা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রস্তুতি সারতে শেষ কয়েক মাসে কাউন্টি ক্রিকেটে খেলেছেন। দুই তারকাই খেলেছেন আবার একসঙ্গে সাসেক্সের হয়ে।...
ঘরোয়া ক্রিকেটের আসন্ন মরশুম শুরুর আগে বড়সড় চমক দিল ত্রিপুরা ক্রিকেট বোর্ড। প্রাক্তন আক্রমণাত্মক দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ল্যান্স ক্লুজনারকে কোচ হিসেবে নিয়োগ করল তারা।
আসন্ন একদিনের বিশ্বকাপে খেলা নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড নতুন কৌশল শুরু করেছে। আইসিসির সামনে বড় প্রস্তাব দিয়েছে পিসিবি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফ থেকে আইসিসি-কে বলা হয়েছে তারা যেন এশিয়া কাপে খেলার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডকে রাজি করায়।
বিশ্ব কুস্তি সংস্থার পরে এ বার বিক্ষোভকারী কুস্তিগিরদের নিয়ে উদ্বেগ প্রকাশ করল আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটি। বজরং পুনিয়া, সাক্ষী মালিক, বিনেশ ফোগটদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ভারতীয় কুস্তি সংস্থাকে নির্দেশ দিয়েছে তারা।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা হবে নিরপেক্ষ কেন্দ্রে। তাই নিরপেক্ষ বলেই খেলতে হবে ভারত-অস্ট্রেলিয়া দু'দলকে। আগামী ৭ থেকে ১১ জুন ইংল্যান্ডের ওভালে বসবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আসর। হাই-ভোল্টেজ টেস্ট ম্যাচটি খেলা হবে ডিউক বলে, জানিয়ে দিল আইসিসি।
চেন্নাই সুপার কিংস দলের হয়ে পঞ্চম আইপিএলের শিরোপা জিতেছেন ভারতের অন্যতম সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ভারতের হয়ে প্রায় সবকটি আইসিসি ট্রফি জিতেছেন তিনি।পঞ্চম শিরোপা জয়ের রাতেই তিনি জানিয়ে দিয়েছেন আরও একটি মরশুমে খেলতে চান।
সপ্তমবারের মতো উয়েফা ইউরোপা লিগের শিরোপা জিতল সেভিয়া। ইউরোপের দ্বিতীয় সেরা এই প্রতিযোগিতায় আগে ছয়বার ফাইনালে উঠে প্রতিবারই ট্রফি তুলে ধরেছিল সেভিয়া। ফাইনাল খেলে চ্যাম্পিয়ন হওয়ার শতভাগ সাফল্যের সেই ধারাবাহিকতা ধরে রাখল তারা। বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় বুধবার (৩১ মে)...
