Cart Total Items (0)

Cart

All Sports India
পাকিস্তানের ক্রিকেট কর্মকর্তারা এই বছরের এশিয়া কাপ শ্রীলঙ্কায় স্থানান্তরের বিরোধিতা করেছেন। সেই সঙ্গে পিসিবি স্পষ্ট করে দিয়েছে, এশিয়ান ক্রিকেট কাউন্সিল তাদের প্রস্তাব গ্রহণ না করলে, তারা এশিয়া কাপ বয়কট করার চিন্তাভাবনা শুরু করে দিয়েছে।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে জ্বলে উঠলেন সূর্যকুমার যাদব। ২০০ রান তাড়া করতে নেমে ৩৫ বলে ৮৩ রানের ইনিংস খেললেন সূর্য। শেষ ৬টি ইনিংসে চার নম্বর অর্ধশতরান করলেন টি-টোয়েন্টির এক নম্বর ব্যাটার। সূর্যের ব্যাটিংয়ে বিরাট কোহলিদের হারিয়ে আইপিএলের পয়েন্ট তালিকায়...
সব জায়গাতেই তাঁর সঙ্গে রয়েছে বির্তক। নতুন ক্লাবে যোগ দিয়ে এর আগে অনেকবার বিতর্কে জড়িয়েছেন তিনি। এবার ফের বিতর্কে জড়ালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
হরিয়ানার খাপ পঞ্চায়েতের নেতারা কুস্তিগিরদের সমর্থনে এবং আন্দোলনের পরবর্তী রূপরেখা তৈরি করতে মহাপঞ্চায়েত বসায়। সেখানে খাপ নেতা এবং কৃষকনেতাদের নিয়ে ৩১ জনের একটি কমিটি তৈরি হয়েছে। এই কমিটিই আন্দোলনের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে।
দীর্ঘদিন ধরে পিঠের চোটে কাবু হয়ে জাতীয় দলের বাইরে এই পেসার। চোট পুরোপুরি সেরে না ওঠায় তাঁকে নিয়ে কোনও রকম ঝুঁকি নেয়নি বিসিসিআই। এবার সূর্যকুমার যাদবরা হারালেন তারকা জোরে বোলার জোফ্রা আর্চারকে। তাঁর পরিবর্তে দলে এলেন ক্রিস জর্ডন।
পরপর দুই ম্যাচে জয় কলকাতা নাইট রাইডার্সের। যার ফলে কিছুটা হলেও স্বস্তিতে নীতীশ রানার দল। বিশেষ করে ঘরের মাঠে যেভাবে পঞ্জাব কিংসকে হারিয়েছে তারা তাতে হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস ফিরে পেয়েছে কলকাতা নাইট রাইডার্স।
পর পর দু’ম্যাচে জিতে আইপিএলে প্লে-অফের লড়াইয়ে প্রবল ভাবে থাকল কলকাতা নাইট রাইডার্স। ঘরের মাঠে পঞ্জাব কিংসকে হারিয়ে পয়েন্ট তালিকায় এক লাফে আট নম্বর থেকে পাঁচ নম্বরে উঠে এলেন নীতীশ রানারা।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দলে জায়গা হল না ঋদ্ধিমান সাহার। বরং কেএল রাহুলের পরিবর্ত হিসেবে ইষান কিষানের নাম ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড।
ব্যাট হাতে বাইশ গজে নামলেই ঝড় তুলছেন, আন্তজার্তিক ম্যাচ হোক বা আইপিএল শুভমান গিল উদীয়মান নক্ষত্রদের মধ্যে অন্যতম। বাইশ গজের গণ্ডি ছাড়িয়ে এবার বলিউডের মঞ্চে আত্মপ্রকাশ করতে চলেছেন পাঞ্জাব তনয়। তবে অভিনেতা হিসাবে নয়, ভয়েস ওভার আর্টিস্ট হিসাবে বিনোদনের...
ফের বিতর্কে জড়ালেন টাইগার উড্‌স। এ বার তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনে ৩০ মিলিয়ন ডলারের (প্রায় ২৪৫ কোটি টাকা) ক্ষতিপূরণ চেয়ে মামলা করলেন এরিকা হারম্যান।