Cart Total Items (0)

Cart

All Sports
মজিদ আলি

অলস্পোর্ট ডেস্ক: মজিদ আলি, পাকিস্তানের বিখ্যাত স্নুকার খেলোয়াড় এবং এশিয়ান অনূর্ধ্ব-২১ রৌপ্যপদক জয়ী তারকা। বৃহস্পতিবার হঠাৎই এল তাঁর মৃত্যুর খবর। তবে তা স্বাভাবিক নয়। জানা যাচ্ছে আত্মহত্যা করেছেন তিনি। পঞ্জাবের ফয়সালাবাদের কাছে তার শহর সমুদ্রিতে আত্মহত্যা করেন তিনি। তার বয়স হয়েছিল ২৮ বছর। মজিদ তার খেলার দিন থেকেই হতাশায় ভুগছিলেন। পুলিশ জানিয়েছে, কাঠ কাটার যন্ত্র ব্যবহার করে তিনি আত্মহত্যা করেন। তিনি বেশ কয়েকটি আন্তর্জাতিক ইভেন্টে পাকিস্তানের প্রতিনিধিত্ব করেছিলেন এবং জাতীয় সার্কিটে শীর্ষেই ছিলেন।

এক মাসে মারা যাওয়া দ্বিতীয় স্নুকার খেলোয়াড় হলেন মজিদ। গত মাসে, আর এক আন্তর্জাতিক স্নুকার খেলোয়াড়, মহম্মদ বিলাল হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। মজিদের ভাই উমর বলেন, মজিদ তাঁর কিশোর বয়স থেকেই হতাশায় ভুগতেন এবং সম্প্রতি আর একটি সমস্যার শিকার হয়েছিলেন।

এক মাসে মারা যাওয়া দ্বিতীয় স্নুকার খেলোয়াড় হলেন মজিদ। গত মাসে, আর এক আন্তর্জাতিক স্নুকার খেলোয়াড়, মহম্মদ বিলাল হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। মজিদের ভাই উমর বলেন, মজিদ তাঁর কিশোর বয়স থেকেই হতাশায় ভুগতেন এবং সম্প্রতি আর একটি সমস্যার শিকার হয়েছিলেন। তিনি বলেন, “এটি আমাদের জন্য একটি ভয়ঙ্কর ঘটনা কারণ আমরা কখনই ভাবিনি যে ও নিজের জীবন নিয়ে নেবে।”

পাকিস্তান বিলিয়ার্ডস অ্যান্ড স্নুকারের চেয়ারম্যান আলমগীর শেখ বলেন, মজিদের মৃত্যুতে সমগ্র সম্প্রদায় শোকাহত। “ওর অনেক প্রতিভা ছিল এবং বয়সও কম ছিল। আমাদের আশা ছিল ও পাকিস্তানের জন্য আরও সাফল্য নিয়ে আসবে,” তিনি বলেছিলেন। শেখ এও জানান, মজিদের কোনও আর্থিক সমস্যা ছিল না।

মহম্মদ ইউসুফ এবং মহম্মাদ আসিফের মতো তারকারা দেশকে বিশ্ব এবং এশিয়ান চ্যাম্পিয়নশিপ শিরোপা জিততে সাহায্য করার পরে স্নুকার দেশে একটি হাইপ্রোফাইল খেলা হয়ে উঠেছিল। কয়েকজন খেলোয়াড় তো পেশাদার সার্কিটেও নিজেদের প্রমাণ করেছেন।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *