রবিবার ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর বলেন, বর্তমান ভারতীয় দলের চরিত্র এবং ভিত্তি গড়ে উঠবে ঋষভ পন্থের অসাধারণ সাহসিকতার উপর, যিনি চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে ডান পায়ের পাতা ভেঙে যাওয়ার পরও ব্যাট করেন।
ড়াইটা যে এত সহজে ছেড়ে দেবে না ভারতীয় ক্রিকেট দল তা চতুর্থ দিনের খেলা শেষ হওয়ার আগেই বুঝিয়ে দিয়েছিলেন ক্রিকেটাররা। যখন বিশাল রানের পাহাড়ের সামনে দাঁড়িয়ে শুরুতেই ধাক্কা খেয়েছিল ভারতীয় ব্যাটিং।
৩১১ রানের লিড নিয়ে চতুর্থ দিন ভালো জায়গায় থেকে প্রথম ইনিংস শেষ করে দ্বিতীয় ইনিংসের শুরুতেই ভারতকে বড় ধাক্কা দেয় ইংল্যান্ড বোলাররা। তার পরটা অবশ্য ভারতের।
ম্যানচেস্টার টেস্টে ইংল্যান্ড ব্যাটিংয়ের সামনে ধরাশায়ী ভারতের বোলিং। যার পর আবার প্রশ্ন উঠে গেল দল নির্বাচন নিয়ে। আর খুব নির্দিষ্ট করে বললে, কুলদীপ যাদবকে একটিও ম্যাচ না খেলানো নিয়ে।
বুধবার যখন প্রথম দিনের খেলা শেষ করেছিল ভারত তখনও হাতে ছয় উইকেট রয়েছে। রান ২০০-এর গণ্ডি পেরিয়ে গিয়েছে। সেদিক থেকে দেখতে গেলে খুব খারাপ অবস্থান ছিল না। ক্রিজে ছিলেন রবীন্দ্র জাডেজা ও শার্দূল ঠাকুর।
ওল্ড ট্র্যাফোর্ডে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্ট ম্যাচের দ্বিতীয় দিন হাফ সেঞ্চুরি করার সঙ্গেই ঋষভ পন্থ এমএস ধোনিকে ছাঁপিয়ে বিশ্ব রেকর্ড গড়ে ইতিহাস রচনা করলেন। ভাঙা ডান পা নিয়েই ব্যাট করতে নেমেছিলেন পন্থ, হাঁটতে অসুবিধে হচ্ছিল।
অলস্পোর্ট ডেস্ক: ম্যানচেস্টারে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টের প্রথম দিন চোট পেয়ে ভারতের উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্থকে দীর্ঘ সময়এর জন্য মাঠের বাইরে থাকতে হতে পারে বলেই মনে করা হচ্ছে। ইংল্যান্ডের পেসার ক্রিস ওকসকে রিভার্স সুইপ করার সময় বল সরাসরি এসে...
ম্যানচেস্টারে শুরুটা আশাব্যঞ্জক হলেও তা দীর্ঘস্থায়ী হয় না। যখন ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্ট ভারতের জন্য ‘ডু অর ডাই’। ইতিমধ্যেই তিনটি ম্যাচেই দাপট দেখিয়েও জয় এসেছে একটিতেই।
শুভমান গিলের দল ১৯৩ রানের লক্ষ্যমাত্রার কাছে পৌঁছেও তা স্পর্শ করতে পারেনি। এই পরিস্থিতিতে মন ভেঙে গিয়েছে অনেকেরই কিন্তু টিম ইন্ডিয়ার লর্ডস টেস্টের লড়াই মনে রাখবে ভারতীয় ক্রিকেট।
শুভমান গিল তাঁর দলের লড়াই নিয়ে "অত্যন্ত গর্বিত", কিন্তু লর্ডসে তৃতীয় টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে ২২ রানের পরাজয়ের পর একটি পঞ্চাশ রানের জুটি না থাকা এবং ঋষভ পন্থের প্রথম ইনিংসের রান আউটের জন্য তিনি দুঃখ প্রকাশ করেন।
