Cart Total Items (0)

Cart

All Sports India
টানা তিনবার কলকাতা লিগ জিতে জয়ের হ্যাটট্রিক করল মহামেডান স্পোর্টিং। কিশোর ভারতী স্টেডিয়ামে শুক্রবার সুপার সিক্সের ম্যাচে ২-০ গোলে মোহনবাগা‌নকে হারিয়ে দিল সাদা-কালো শিবির।
আজ আইএসএল-এ প্রথম ম্যাচে পাঞ্জাব এফসি-র বিপক্ষে মাঠে নামতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্ট। তাঁর আগেই ফুটবল প্রেমিদের সুখবর শোনাল কলকাতা মেট্রো রেলওয়ে।
আগামী ২১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) ২০২৩-২৪ মরশুম। যার সরাসরি সম্প্রচার করার অধিকার অর্জন করেছে ভায়াকম ১৮।
পাঞ্জাবের ছেলে হলে কী হবে, কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনের সঙ্গে একটা সুন্দর সম্পর্ক রয়েছেন আনোয়ার আলি-র। সঙ্গে রয়েছে এক দীর্ঘ লড়াইয়ের ইতিহাস।
সাফল্যের উচ্ছ্বাসে ভাসছে দল। আর তার মধ্যেই দেশের প্রতিনিধিত্ব করতে আলবেনিয়া উড়ে গেলেন আর্মান্দো সাদিকু । দেশের হয়ে খেলবেন ইউরো কাপ ২০২৪-এর কোয়ালিফায়ার।
২০০৪-এ শেষ ডুরান্ড কাপ ফাইনালে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল-মোহনবাগান। ১৯ বছর পর আবার ফাইনালে ডার্বি ম্যাচের সাক্ষী থাকতে চলেছে ফুটবল প্রেমিরা। রবিবার আইকনিক যুব ভারতী ক্রীড়াঙ্গনে হবে ডুরান্ড কাপ ২০২৩ ফাইনাল ম্যাচ।
দলবদলের বাজারে ইস্টবেঙ্গল ও মোহনবাগানে এই মরসুমে বেশ কয়েকজন নতুন মুখ যোগ দিয়েছেন। কেউ বিদেশী আবার কেউ স্বদেশী। তাঁরাই এবার বাজিমাত করছেন।
মুম্বই সিটি এফসির বিরুদ্ধে স্মরণীয় জয় পেলেও একেবারেই আত্মতুষ্টিতে ভুগতে নারাজ মোহনবাগান সুপার জায়ান্ট। এফসি গোয়ার খেলতে নামার আগে বাড়তি সতর্কতা দলের অন্দরে।
এএফসি কাপ-এ পরপর দুটি ম্যাচে অনায়াস জয় আত্মবিশ্বাস বাড়িয়েছে জুয়ান ফেরান্দোর ছেলেদের। কারণ এই দু’টি ম্যাচ ছিল প্রাক-মরসুম প্রস্তুতির পর প্রথম প্রতিযোগিতার।
ডুরান্ড কাপ কোয়ার্টার ফাইনাল নিয়ে আগাম কোনও নিয়ম জানা যায়নি। বরং আটটি দল যোগ্যতা অর্জন করার পর লটারি করে ঠিক করা হল কোয়ার্টার ফাইনালে কে কার প্রতিপক্ষ হবে।