চেনা মাঠে চেনা পরিবেশে এ বার অন্য দলের কোচ হয়ে এসেছেন কার্লস কুয়াদ্রাত । এ বার তিনি বেঙ্গালুরুর শত্রুপক্ষের কোচ। তাই চ্যালেঞ্জটা অনেকটাই অন্য রকম।
আইএসএল ২০২৩-২৪-এ প্রথম জয় পেলেও এখনও দলের ভুলভ্রান্তি নিয়ে চিন্তায় রয়েছেন ইস্টবেঙ্গলের কোচ কার্লস কুয়াদ্রাত। ম্যাচের পর তিনি সাংবাদিক বৈঠকে সেই কথাই বলেন।
আইএসএল ২০২৩-২৪-এর শুরুটা খুব একটা ভাল না হলেও ইস্টবেঙ্গলের কোচ কার্লস কুয়াদ্রাত দলের পারফরম্যান্সে খুশি। প্রতিপক্ষ ছিল জামশেদপুর এফসি।
সোমবার ঘরের মাঠে আইএসএল অভিযান শুরু করছে ইস্টবেঙ্গল এফসি। প্রতিপক্ষ সেই জামশেদপুর এফসি। যদিও এই দল সম্পর্কে তেমন ধারণা নেই, জানান কার্লস কুয়াদ্রাত ।
ডুরান্ড কাপ জয়ের মাধ্যমে মরসুমের প্রথম লক্ষ্য পূরণ হল মোহনবাগান সুপার জায়ান্টের। এ বার পরবর্তী লক্ষ্য এএফসি কাপের গ্রুপ পর্বের গণ্ডী পেরনো।
গত ১২ অগস্ট ডুরান্ড কাপ ২০২৩-এর গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল ও মোহনবাগান। যে ম্যাচে দীর্ঘদিন পর ডার্বি জয়ের স্বাদ পেয়েছিল লাল-হলুদ ব্রিগেড।
ডুরান্ডের প্রথম সেমিফাইনাল যে উত্তেজনায় পৌঁছেছিল তার পর এই রাতে ঘুম আসবে না কোনও ইস্টবেঙ্গল সমর্থকের নিশ্চিত। প্লেয়াররাও কি পারবেন এই উত্তেজনার রেশ কাটিয়ে উঠতে?
ডিয়ার কার্লেস কুয়াদ্রাত স্যর,
হ্যাঁ আপনাকে ডিয়ার বলছি। আমরা জাতে বাঙাল। বড্ড সহজে আমরা অচেনা মানুষকে ডিয়ার বানিয়ে ফেলি। আজকের পর থেকে আপনিও আমাদের ডিয়ার ফ্রেন্ড।
তবে আপাতত ডুরান্ড কাপে কলকাতা ডার্বি-র মালিক ইস্টবেঙ্গল। দুই স্প্যানিশ কোচের লড়াইয়ে শেষ হাসি হাসলেন কুয়াদ্রাত। ম্যাচ জিতে তিনি খুশি। তবে আপ্লুত হতে নারাজ।
লড়াইটা আসলে ৯০ মিনিটের। তার বাইরে কেউ বন্ধু, কেউ প্রশংসক আবার কেউ শুধুই প্রতিপক্ষ। তবে কলকাতা ডার্বি সব সময়ই ভারতীয় ফুটবলকে নতুন কিছু শিখিয়ে যায়।
