যে মহিলা ক্রিকেটের উন্নতির জন্য চালু হয়েছে মহিলা প্রিমিয়ার লিগ, সেই ভারতীয় সিনিয়র মহিলা দলের শেষ ছয় মাস ধরে নেই কোন স্থায়ী হেড কোচ! অনেকেই এই ক্ষেত্রে বিসিসিআই-এর গা ছাড়া মনোভাবকে দায়ী করছে।
এর মাঝেই পাকিস্তান সরকারের পক্ষ থেকে প্রথম বারের মত এল আনুষ্ঠানিক বিবৃতি। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়ে দিয়েছে, তাদের ক্রিকেট টিম বিশ্বকাপ খেলতে ভারতে যাবে কিনা, সেটার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।
বিশ্বের এক নম্বর টেস্ট ব্যাটসম্যান হিসেবে মার্নাস লাবুশাগনের রাজপাট শেষ হয়ে গেল। বুধবার আইসিসি পুরুষদের যে টেস্ট র্যাঙ্কিং প্রকাশ করেছে, তাতে ব্যাটারদের তালিকায় তারকা অজি ব্যাটারকে সরিয়ে শীর্ষস্থান দখল করেছেন ইংল্যান্ডের জো রুট।
একটা সময় পরপর উইকেট হারিয়ে বেশি চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া। শেষে প্যাট কামিন্স ও স্পিনার লিয়ন ম্যাচ জেতায়। ইংল্যান্ড ম্যাচ হারলেও বেন স্টোকস অনুশোচনা করছেন না। তাদের খেলার পদ্ধতিও অনেক প্রশংসিত হচ্ছে সর্বমহলে।
মিরপুরে আফগানিস্তানের বিরুদ্ধে এক মাত্র টেস্টে লিটন দাসের দল জিতল ৫৪৬ রানে। টেস্ট ক্রিকেটের ইতিহাসে রানের বিচারে এটি তৃতীয় বড় জয়। গত ৮৯ বছরে এত বড় ব্যবধানে আর কোনও দল টেস্ট জিততে পারেনি।
টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফির জায়গা বদলে যেতে পারে। ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকায়। ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ার কথা পাকিস্তানে। কিন্তু এই দুই প্রতিযোগিতার স্থান পরিবর্তন হতে পারে।
আসন্ন এশিয়া কাপ ও আইসিসি বিশ্বকাপ বিনামূল্যে দেখতে পাবেন ক্রিকেট ভক্তরা। এটি ক্রিকেট ভক্তদের জন্য একটি বড় খবর। ডিজনি প্লাস হটস্টার ঘোষণা করেছে যে এশিয়া কাপ এবং আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ উভয়ই সকল মোবাইল ফোন ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে-টু-ভিউ হিসাবে...
রিপোর্ট অনুযায়ী, ওভাল স্টেডিয়াম ম্যানেজমেন্ট ফাইনালের জন্য দুটি পিচ প্রস্তুত করেছে। দেশজুড়ে চলতি তেলের প্রতিবাদের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিক্ষোভকারীরা পিচ নষ্ট করতে পারে এমন আশঙ্কা রয়েছে।
ভারতীয় পুরুষ ক্রিকেট দলের হেড কোচ রাহুল দ্রাবিড় জানিয়ে দিলেন, এক দশক ধরে অধরা আইসিসি ট্রফি জয়ের জন্য বাড়তি চাপ নিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নামবে না টিম ইন্ডিয়া।
ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা লড়াইয়ের আগে ক্রিকেট অস্ট্রেলিয়া রবিবার দ্বিতীয় সংস্করণের সেরা প্লেয়িং একাদশ ঘোষণা করেছে। এই দলে তারা ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা এবং আর অশ্বিনের মতো তিন ভারতীয়কে বেছে নিয়েছে।
