ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে লেবাননকে ২-০ গোলে হারিয়ে রবিবার কাপ জেতে ভারতীয় দল। এর পরেই ওড়িশা সরকার পুরস্কারমুল্য হিসেবে ১ কোটি টাকা ভারতীয় দলকে দেওয়ার কথা ঘোষণা করে। এই পুরস্কারের থেকে ২০ লাখ টাকা ওড়িশা ট্রেন দুর্ঘটনায় দিলেন সুনীল ছেত্রীরা।
দু’দিন আগেই যার মহড়া হয়ে গিয়েছে, সেই ইন্টারকন্টিনেন্টাল কাপ ২০২৩ ফাইনালের আগে ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামের আকাশে-বাতাসে যুদ্ধের গন্ধ।
বিশ্বের ৯৯ নম্বর দল হলেও লেবানন ফুটবল সম্প্রতি খুব ভাল জায়গায় নেই। ইন্টারকন্টিনেন্টাল কাপের আগে শেষ ১২টি ম্যাচের মধ্যে একটিতে জেতে তারা।
ইন্টারকন্টিনেন্টাল কাপ ২০২৩-এর দুই ফাইনালিস্ট লিগ পর্বের শেষ ম্যাচে বৃহস্পতিবার পরস্পরকে যে চ্যালেঞ্জ ছুড়ে দিল, তাতে পরিষ্কার ফাইনাল হবে হাড্ডাহাড্ডি।
শুরুটা দুর্দান্ত হলেও ইন্টারকন্টিনেন্টাল কাপ ২০২৩- দ্বিতীয় ম্যাচে হোঁচট খেয়েও সামলে নিয়েছে ভারত। ফলে ফাইনালেও জায়গা পাকা হয়ে গিয়েছে সুনীল ছেত্রীর দলের।
ভানুয়াতুর মতো অনামী দলের বিরুদ্ধে সুনীল ছেত্রী-র একমাত্র গোলে জেতা কোচ ইগর স্টিমাচের কপালে ভাজ পড়ার জন্য যথেষ্ট।
ইন্টারকন্টিনেন্টাল কাপ ২০২৩-এর শুরুটা জয় দিয়ে শুরু হলেও পরের দিকে হাল ছেড়ে দিতে দেখা গিয়েছে ছেলেদের। ভানুয়াতুরের বিরুদ্ধে সেটা শুধরে নিতে চান কোচ।
শুক্রবার থেকে ভুবনেশ্বরে শুরু হতে চলা হিরো ইন্টারকন্টিনেন্টাল কাপ কাপ সে রকম দল একটিই, লেবানন। যারা ভারতের চেয়ে মাত্র দু’ধাপ ওপরে।
শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে মঙ্গোলিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে ইন্টারকন্টিনেন্টাল কাপ ২০২৩ অভিযান শুরু করবে ভারত।
ভুবনেশ্বরে ভারতীয় ফুটবল দল-এর চলতি প্রস্তুতি শিবিরের সুযোগ-সুবিধা দেখে রীতিমতো মুগ্ধ অভিজ্ঞ গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধু।
