শীর্ষে থাকাটা সব সময়ই চাপের। আসলে ওই জায়গাটা ধরে রাখাটা আসল চ্যালেঞ্জ। আগেই শীর্ষে পৌঁছে মেনে নিয়েছিলেন মোহনবাগান কোচ হোসে মোলিনা।
প্রতিপক্ষ যখন কেরালা ব্লাস্টার্স তখন মোহনবাগানের সাহাল আব্দুল সামাদকে ঘিরে যে উত্তেজনা অনেকটাই বেশি থাকবে সেটাই স্বাভাবিক।
লক্ষ্যটা ছিল জয়ের হ্যাটট্রিকের। আইএসএল-এ যা কখনও করতে পারেনি ইস্টবেঙ্গল এফসি। এবার সেটাই তাতাচ্ছিল পুরো দলকে। কোচ অস্কার ব্রুজোঁও পর পর জয়ে ছিলেন আত্মবিশ্বাসের তুঙ্গে। আগের দিন বলেই দিয়েছিলেন, এবারের ইস্টবেঙ্গল নতুন অধ্যায়ের সূচনা করবে।
দুই ম্যাচের দুই সেরাকে নিয়েই দুই দলের দুই কোচ অস্কার ব্রুজোঁ ও সার্জিও লোবেরা এসেছিলেন প্রি-ম্যাচ সাংবাদিক সম্মেলনে। যাঁরা গত ম্যাচে আত্মবিশ্বাস দিয়েছেন দলকে। এদিকে ইস্টবেঙ্গলের নাওরেম মহেশ আর অন্যদিকে ওড়িশা এফসির লালরিনজুয়ালা।
সাত ম্যাচ পর জয়ে ফিরেই পর পর দুই ম্যাচে জিতে ঘরের মাঠে তৃতীয় ম্যাচ খেলতে নামছে ইস্টবেঙ্গল এফসি। প্রতিপক্ষ যখন ওড়িশা এফসি তখন লড়াইটা আরও কঠিন। ইস্টবেঙ্গলের দায়িত্ব নিয়ে শুরুর দিকেই ওড়িশা এফসির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে হারের মুখ...
টানা সাত ম্যাচে অপরাজিত থাকার পরও মোহনবাগান সুপার জায়ান্টের স্প্যানিশ কোচ বলছেন, আরও উন্নতি করতে হবে তাঁর দলকে। এখানেই থেমে থাকলে চলবে না, পরিশ্রম চালিয়ে যেতে হবে তাঁর দলের ছেলেদের।
ইন্ডিয়ান সুপার লিগে থামানো যাচ্ছে না মোহনবাগান সুপার জায়ান্টের বিজয়রথ। ক্রমশ অপ্রতিরোধ্য হয়ে উঠছে তারা। রবিবারও গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে নর্থইস্ট ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়ে চলতি লিগের সাত নম্বর জয়টি তুলে নেয় সবুজ-মেরুন বাহিনী।
লিগ টেবলের মাঝামাঝি জায়গায় থাকা নর্থইস্ট একটি ম্যাচে হেরেছে বলে এই ম্যাচ তাদের পক্ষে অপেক্ষাকৃত সহজ হতে পারে, এমন তত্ত্ব মানতে রাজি নন সবুজ-মেরুন বাহিনীর কোচ হোসে মোলিনা।
অষ্টম ম্যাচে চলতি লিগের প্রথম জয় পাওয়ার পর আত্মবিশ্বাস ফিরে এলেও ইস্টবেঙ্গল শিবিরের চিন্তা এখন চেন্নাইন এফসি-র বিরুদ্ধে শনিবারের অ্যাওয়ে ম্যাচ।
আই লিগ জিতে যারা গত মরসুমে প্রথম আইএসএলে খেলেছিল, শুক্রবার সেই পঞ্জাব এফসি মুখোমুখি হবে এ বার প্রথম আইএসএলে খেলা মহমেডান এসসি-র।
