Cart Total Items (0)

Cart

All Sports India
রাজস্থানের বিরুদ্ধে হেরেও কঠিন অঙ্কে এখনও প্লে অফে উঠতে পারে কেকেআর। কিন্তু পারমুটেশন-কম্বিনেশন অনুযায়ী অনেক যদি কিন্তুর ব্যাপার রয়েছে। ইডেন গার্ডেন্সে ৬.৫ ওভার বাকি থাকতে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নয় উইকেটে হারের পর প্লে-অফের ওঠার ক্ষেত্রে কেকেআরের সেই পারমুটেশন-কম্বিনেশন আরও...
বৃহস্পতিবার ইডেনে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলতে নামবে কেকেআর। এখনও প্লে-অফের দৌড়ে রয়েছে তারা। রাজস্থানকে হারাতে পারলে সেই দৌড়ে আরও খানিকটা এগিয়ে যাবে কলকাতা। সেই খেলাতেও কেকেআরের ব্যাটিংয়ের অন্যতম প্রধান ভরসা সেই রিঙ্কুই। এখন থেকেই প্লে-অফে নামতে তৈরি তিনি।
পরপর দুই ম্যাচে জয় কলকাতা নাইট রাইডার্সের। যার ফলে কিছুটা হলেও স্বস্তিতে নীতীশ রানার দল। বিশেষ করে ঘরের মাঠে যেভাবে পঞ্জাব কিংসকে হারিয়েছে তারা তাতে হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস ফিরে পেয়েছে কলকাতা নাইট রাইডার্স।
পর পর দু’ম্যাচে জিতে আইপিএলে প্লে-অফের লড়াইয়ে প্রবল ভাবে থাকল কলকাতা নাইট রাইডার্স। ঘরের মাঠে পঞ্জাব কিংসকে হারিয়ে পয়েন্ট তালিকায় এক লাফে আট নম্বর থেকে পাঁচ নম্বরে উঠে এলেন নীতীশ রানারা।
এখনও প্লে-অফে যাওয়ার সুযোগ রয়েছে কেকেআরের। তবে তার জন্য নিজেদের বাকি চার ম্যাচে জিততেই হবে নীতীশ রানাদের। সোমবার ইডেন গার্ডেন্সে পঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলতে নামবে কলকাতা।
সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে শেষ ওভারে মাত্র নয় রানের পুঁজি পেয়েছিলেন। তাতেই ইতিহাস গড়লেন বরুণ চক্রবর্তী। ভারতের টি-টোয়েন্টি ফ্র্য়াঞ্চাইজি লিগে প্রথম স্পিনার হিসেবে শেষ ওভারে ১০ রানের কম পুঁজি রক্ষা করলেন কলকাতা নাইট রাইডার্সের রহস্যময় স্পিনার।
বৃহস্পতিবার সানরাইজার্স হায়দরাবাদকে ৫ রানে হারিয়ে প্লে অফে ওঠার আশা জিইয়ে রাখল কেকেআর। ব্যাট হাতে রিঙ্কু সিংহ এবং নীতীশ রানার লড়াই ব্যর্থ হতে দেননি শার্দূল ঠাকুররা। প্রথমে ব্যাট করে কলকাতা ১৭১ রান তোলে। হায়দরবাদের ইনিংস শেষ ১৬৬ রানে।
দুই দলই পয়েন্ট টেবিলের শেষের দিকে রয়েছে। এই মুহূর্তে তালিকার ৮ নম্বরে রয়েছে কলকাতা নাইট রাইডার্স এবং তালিকার নয় নম্বরে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ।
টানা চার ম্যাচে হারের পর জিতল কলকাতা। এ দিন প্রথমে ব্যাট করে ২০০-৫ তোলে কলকাতা। জবাবে কলকাতার বোলারদের দাপটে ১৭৯-৮ শেষ আরসিবি। ব্যাটারদের ব্যর্থতাই ডোবাল আরসিবিকে। কোহলি বাদে বাকি ব্যাটাররা কেউই খেলতে পারলেন না।