কলকাতায় ২২ জানুয়ারি প্রথম ম্যাচ দিয়ে শুরু হয়ে যাচ্ছে ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজ। ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক পাঁচ ম্যাচের টি২০ সিরিজের জন্য সিনিয়র পুরুষদের নির্বাচক কমিটি ভারতের ১৫ সদস্যের দল বেছে নিল।
চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার সময়সীমা ১২ জানুয়ারি। টুর্নামেন্ট ১৯ ফেব্রুয়ারি শুরু হবে, যেখানে ভারতের প্রথম ম্যাচ ২০ ফেব্রুয়ারি। সকলের চোখ থাকবে ভারতের দলের দিকে, বিশেষ করে বর্ডার গাভাস্কার ট্রফির পরাজয়ের পরে।
অস্ট্রেলিয়ায় ভারতীয় দলের বোলিং ডিপার্টমেন্টকে শক্তিশালী করতে মরিয়া টিম ম্যানেজমেন্ট। তাদের হাতে একটাই পরিবর্ত, পেসার মহম্মদ শামি। কিন্তু তাঁকে নিয়ে জল্পনা অব্যাহত। বিশেষ করে রোহিত শর্মার মন্তব্যের ফলে শামির দলৈ যোগ দেওয়া ঘিরে নতুন করে সংশয় দেখা দিয়েছে।
হর্ষিত রানা এবং মহম্মদ সিরাজ অ্যাডিলেজ টেস্টে যশপ্রীত বুমরাহকে তেমনভাবে সঙ্গ দিতে পারেননি।যার ফলে ভারতের পেস-বোলিং ইউনিট নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
বল হাতে তাঁর দুর্দান্ত প্রদর্শনের পরে, মহম্মদ শামি শুক্রবার ইন্দোরে রঞ্জি ট্রফি এলিট গ্রুপ সি ম্যাচে মধ্যপ্রদেশের বিরুদ্ধে বাংলার হয়ে ব্যাট হাতেও নিজেকে আরও একবার প্রমাণ করলেন।
ভারতীয় পেসার মহম্মদ শামি তাঁর প্রত্যাবর্তনে সাফল্যের পথে হাঁটতে শুরু করে দিলেন। প্রথম দিন ১০ ওভার বল করেও তাঁর ঝুলি ছিল শূন্য। কিন্তু দ্বিতীয় দিন নেমেই জাত চেনালেন তিনি।
বুধবার ইন্দোরে মধ্যপ্রদেশের বিরুদ্ধে রঞ্জি ট্রফির গ্রুপ সি-র ম্যাচে বাংলার হয়ে ৩৬০ দিন পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে প্রত্যাবর্তন হল ভারতীয় পেসার মহম্মদ শামির। তবে ১০ ওভার বল করেও উইকেটহীন থাকলেন তিনি।
ভারতীয় ক্রিকেট দলের ফাস্ট বোলার মহম্মদ শামি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজের জন্য নির্বাচিত না হওয়ার প্রতিক্রিয়া জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।
তাঁর ফিটনেস দীর্ঘদিন ধরেই জল্পনার তুঙ্গে রয়েছে। তাঁর মধ্যেই অভিজ্ঞ ভারতীয় পেসার মহম্মদ শামি সোমবার বলেছেন যে তিনি সম্পূর্ণ ব্যথামুক্ত এবং পরের মাসে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ার মার্কি টেস্ট সফরের জন্য এখনও দলের বাইরে চলে যাননি।
ভারতীয় ক্রিকেট ফ্যানরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন পেসার মহম্মদ শামির বহুল প্রত্যাশিত প্রত্যাবর্তন দেখার জন্য, হাঁটুর চোটের কারণে মাঠের বাইরে রয়েছেন।
