Cart Total Items (0)

Cart

All Sports India
পিভি সিন্ধু বৃহস্পতিবার ওডেন্সে ডেনমার্ক ওপেন সুপার ৭৫০ ব্যাডমিন্টন টুর্নামেন্টে ইন্দোনেশিয়ার ৭ নম্বর গ্রেগরিয়া মারিস্কা তুনজুং-এর বিরুদ্ধে জয় তুলে নেন।
মঙ্গলবার ডেনমার্ক ওপেন সুপার ৭৫০ ব্যাডমিন্টন টুর্নামেন্টে ভারতীয় শাটলার পিভি সিন্ধু এবং আকার্শি কাশ্যপ মহিলাদের সিঙ্গলস ইভেন্টের দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন।
ভারতীয় তারকা শাটলার পিভি সিন্ধু আর্কটিক ওপেন ২০২৩-এর সেমিফাইনাল অবধি পৌঁছেও হারের মুখ দেখে বাড়ি ফিরলেন। শনিবার ফিনল্যান্ডের ভান্তা এর্নাজিয়া এরিনাতে টুর্নামেন্টের আসর বসেছিল।
দু’বারের অলিম্পিক পদক জয়ী পিভি সিন্ধু বৃহস্পতিবার আর্কটিক ওপেন সুপার ৫০০ ব্যাডমিন্টন টুর্নামেন্টে মহিলাদের সিঙ্গলস ইভেন্টে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছেন।
বৃহস্পতিবার এশিয়ান গেমস ২০২৩-এ এইচএস প্রণয় নিজের সাহসী মানসিকতার পরিচয় দেখালেন। এদিন কোমরে চোট নিয়েও কোর্টে ফেরেন তিনি। শুধু ফেরেন বললে ভুল হবে বরং মালেশিয়ার প্রতিপক্ষকে হারিয়ে ব্যাডমিন্টনে পুরুষদের সিঙ্গলস ইভেন্টের সেমিফাইনালে নিজের স্থান পাকা করে তবেই দম নেন...
ভারতীয় তারকা শাটলার পিভি সিন্ধু-র ভাল কাটছে না ২০২৩। গতবছর অগস্টে কমনওয়েলথ গেমসে স্বর্ণপদক জয়ী সিন্ধু বাঁ পায়ের চোটের কারণে দীর্ঘদিন খেলার মধ্যে ছিলেন না। তবে এবছর থেকে আবার গেমে ফিরলেও নিজের স্বচ্ছন্দ পুরোপুরিভাবে এখনও ফিরে পাননি তিনি।
মঙ্গলবার ভারতীয় ব্যাডমিন্টন সমর্থকদের কাছে একটি বড় আশার দিন ছিল, তারা একসঙ্গে হাসলেন, আবার কাঁদলেনও। কারণ, বিডব্লুএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় রাউন্ডে পুরুষদের বিভাগে সহজ জয় পেলেন লক্ষ্য সেন ও এইচএস প্রণয়। কিন্তু মহিলাদের সিঙ্গলস থেকে দ্বিতীয় রাউন্ডে ছিটকে গেলেন...
রবিবার ভারতের তারকা সাটলার পি ভি সিন্ধু নিজের জীবনের কঠিন সাত বছরের স্মৃতিচারন করেছেন। এই সাত বছরে তাঁর জীবন বদলে গিয়েছে অনেকটাই। সোমবার শুরু হচ্ছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ। এর আগেও এই টুর্নামেন্টে পদক জিতেছেন তিনি।
অস্ট্রেলিয়ান ওপেন সুপার ৫০০ ব্যাডমিন্টন টুর্নামেন্টে পুরুষদের একক সেমিফাইনালে পৌঁছনোর লড়াইয়ে রাজাওয়াত কিদাম্বি শ্রীকান্তকে ২১-১৩, ২১-৮-এ হারিয়ে দেন।