Cart Total Items (0)

Cart

All Sports India
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলেননি অশ্বিন। তবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে দারুণ কামব্যাক করলেন তিনি। ক্যরিবিয়ানদের বিরুদ্ধে প্রথম ইনিংস-এ পাঁচ উইকেট  নেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটে ৭০০ উইকেটের রেকর্ড করলেন ভারতীয় দলের এই বোলার।
খেলায় কোনও দল জিতলে বা হারলে সমালোচকরা সবসময় প্রশ্ন ছুঁড়ে দেওয়ার জন্য তৈরি হয়ে থাকেন। দলের অধিনায়কের বিরুদ্ধে কিংবা কোচের উপরে বিভিন্ন প্রশ্ন উঠেই থাকে। কিন্তু একজন কোচের কাজ ভীষণ কঠিন।
চার মাস হয়ে গেল এখনও বিসিসিআই প্রধান নির্বাচকের পদটি খালিই পড়ে রয়েছে। প্রাক্তন ক্রিকেটার তথা প্রাক্তন নির্বাচক প্রধান চেতন শর্মা নিজের পদ থেকে ইস্তফা দেওয়ার পর থেকেই খালি পড়ে রয়েছে এই পদটি। ফলে নানা ইস্যুতে সমস্যায় পড়তে হচ্ছে বিসিসিআইকে।
বিরাট কোহলি, রোহিত শর্মাদের কোচ হওয়ার পরে যেন সেই ‘জাদুকাঠি’ বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতেই রেখে এসেছেন রাহুল দ্রাবিড়। নইলে গত ১৯ মাসে দু’-তিনটি দ্বিপাক্ষিক সিরিজ় ছাড়া আর কী জিততে পেরেছেন তিনি? তিনটি আইসিসি প্রতিযোগিতা খেলে তিনটিতেই হারতে হয়েছে...
ভারতীয় পুরুষ ক্রিকেট দলের হেড কোচ রাহুল দ্রাবিড় জানিয়ে দিলেন, এক দশক ধরে অধরা আইসিসি ট্রফি জয়ের জন্য বাড়তি চাপ নিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নামবে না টিম ইন্ডিয়া।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে ওয়ানডে সিরিজে একেবারেই ফর্মে নেই সূর্য। দুটি ম্যাচেই প্রথম বলে আউট হওয়ায় সমালোচনার মুখে পড়তে হয়েছে তাঁকে।এমন সময়ে সূর্যের পাশে দাঁড়ালেন কোচ রাহুল দ্রাবিড়।