Cart Total Items (0)

Cart

All Sports India
ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা বৃহস্পতিবার তাঁর কেরিয়ারে নতুন মাইলফলক ছুঁলে‌ন। এদিন তিনি টেস্টে ৩৫০০ রান সম্পূর্ণ করলেন। বৃহস্পতিবার উইন্ডসর পার্কে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে এই রেকর্ড করলেন রোহিত।
সময়টা খুব একটা ভালো যাচ্ছেনা ভারতীয় দলের জন্য। একের পর এক প্রতিযোগিতায় ব্যর্থ হয়েছে ভারত। গত মাসেই বিশ্ব টেস্ট ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরাজয় হয়েছে ভারতের। শেষ বার আইসিসি ট্রফি জেতার পর কেটে গিয়েছে ১০ বছর। কেন বার বার ব্যর্থ...
আগামী মাসেই ক্যারিবিয়ান সফরে যাবে ভারতীয় দল। সফরে যাওয়ার প্রস্তুতির মধ্যেই ভারতীয় ক্রিকেট বোর্ড টেষ্ট এবং ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করল সপ্তাহের শুরুতেই। টেষ্ট এবং ওয়ান ডে দুটো ফরম্যাটেই নেতৃত্ব দেবে রোহিত শর্মা।
চার মাস হয়ে গেল এখনও বিসিসিআই প্রধান নির্বাচকের পদটি খালিই পড়ে রয়েছে। প্রাক্তন ক্রিকেটার তথা প্রাক্তন নির্বাচক প্রধান চেতন শর্মা নিজের পদ থেকে ইস্তফা দেওয়ার পর থেকেই খালি পড়ে রয়েছে এই পদটি। ফলে নানা ইস্যুতে সমস্যায় পড়তে হচ্ছে বিসিসিআইকে।
খারাপ পারফরম্যান্সের জেরে বিশ্রামে পাঠানো হতে পারে রোহিত শর্মাকে। ভারতের অধিনায়ক বর্তমানে খুবই খারাপ ছন্দে রয়েছেন। যে কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরের পুরোটাতে না হলেও, কিছু অংশের জন্য বিশ্রাম পাঠানো হতে পারে রোহিতকে।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারের পরে তিন ম্যাচের সিরিজ়ের কথা বলেছেন রোহিত শর্মা। তাঁর মতে, এত বড় প্রতিযোগিতার ফাইনাল এক ম্যাচের হওয়া উচিত নয়। ভারত অধিনায়ককে পাল্টা দিয়েছেন প্যাট কামিন্স। অস্ট্রেলিয়ার অধিনায়কের মতে, অলিম্পিক্সে কিন্তু এক দৌড়েই সোনা জিততে...
অজিদের কাছে হারের পর অধিনায়ক রোহিত শর্মা বলে দেন, ‘গত দু'বছর ধরে অনেক পরিশ্রম করে আমরা ফাইনালে উঠেছিলাম। কিন্তু মাত্র একটা ম্যাচেই ফাইনালে খেতাবের ফয়সালা হয়ে গেল।
স্কোয়াডে থেকেও দলে জায়গা পেলেন না রবিচন্দ্রন অশ্বিন । এই নিয়ে চলছিল জল্পনা। শেষ পর্যন্ত সেরা স্পিনারকে বাদ দিয়েই খেলতে নেমেছে টিম ইন্ডিয়া।
ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শুরুর একদিন আগে মঙ্গলবার নেট সেশনের সময় অধিনায়ক রোহিত শর্মা তাঁর বুড়ো আঙুলে চোট পান। যার জেরে আতঙ্ক ছড়িয়েছে টিম ইন্ডিয়ার শিবিরেই।
বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) তিন ফর্ম্যাটের জন্য ভারতীয় দলের কিট স্পনসর হিসেবে অ্যাডিডাসের (বিসিসিআই-অ্যাডিডাস চুক্তি) সঙ্গে গাটছড়া বাধল।