Cart Total Items (0)

Cart

All Sports India
ঘরের মাঠে পঞ্জাব কিংসের কাছে হেরে এ বারের আইপিএল থেকে আনুষ্ঠানিক ভাবে বিদায় হয়ে গেল দিল্লি ক্যাপিটালসের। প্রভসিমরন সিংহের শতরানের দৌলতে পঞ্জাব ৩১ রানে হারিয়ে দিল দিল্লিকে।
সানরাইজার্স হায়দরাবাদকে তাদের ঘরের মাঠে হারিয়ে প্লে-অফের লড়াইয়ে বাড়তি অক্সিজেন সংগ্রহ করে নিল লখনউ সুপার জায়ান্ট। উপ্পলে হায়দরাবাদের বড়সড় রানের ইনিংস তাড়া করতে নেমে ম্যাচের শেষ ওভাবে জয় তুলে নেন ক্রুণাল পান্ডিয়ারা।   
এ বারের আইপিএলে নজর কেড়েছেন অনেক তরুণ ভারতীয় ক্রিকেটার। তাঁদের মধ্যে অনেকেই এখনও ভারতীয় দলে সুযোগ পাননি। তবে এ বার তাঁদের সময় হয়েছে বলে মনে করেন রবি শাস্ত্রী। তাঁর মতে, আগামী টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলের খোলনলচে বদলে যাবে। আর...
বিভিন্ন নামি দামি কোম্পানি এখনও সচিনের স্বচ্ছ ইমেজকে ব্যবহার করেন তাদের প্রোডাক্টের বিজ্ঞাপনে। আর সেই সুযোগকেই কাজে লাগানোর চেষ্টা করে বেশ কিছু অসাধু ব্যবসায়ী।
তাসখন্দে পঞ্চম ইয়ুথ এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে জোড়া পদক জিতেছেন কলকাতার আগরপাড়ার মেয়ে মোহর মুখোপাধ্যায়। হেপ্টাথেলনে পেয়েছেন রুপো (৪,৮৬২ পয়েন্ট)। আর মেডলি রিলেতে সোনা জিতেছেন ১৬ বছরের মোহর।
কেয়ার্নস কাপ ফিরছে। সেন্ট লুইস চেস ক্লাব দ্বারা আয়োজিত অভিজাত এই মহিলা দাবা টুর্নামেন্ট শুরু হবে জুনে৷ সেখানে ১০ জনের মধ্যে সেরাদের তালিকায় থাকবেন ভারতের দুই তারকা
অলিম্পিয়ান তথা বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপোজয়ী অতনু ঘোষ ফের জায়গা করে নিলেন কেন্দ্রীয় সরকারের প্রকল্প টার্গেট অলিম্পিক পোডিয়াম স্কিম অর্থাৎ টপসের।
ইন্টারকন্টিনেন্টাল কাপ-এ ভারতীয় দলের প্রথম প্রতিপক্ষ মঙ্গোলিয়া। ৯ জুন সন্ধ্যা সাড়ে সাতটায় ভুবনেশ্বর কলিঙ্গ স্টেডিয়ামে এই ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে ভারত।
ওয়াংখেড়েতে গুজরাত টাইটান্সকে উড়িয়ে দিল মুম্বই ইন্ডিয়ান্স। ঘরের মাঠে হার্দিক পান্ডিয়ার দলকে নাস্তানাবুদ করে দিলেন রোহিত শর্মারা। প্রথমে ব্যাট করে ২১৮ রান তোলে মুম্বই। সেই রান তাড়া করতে নেমে গুজরাত শেষ ১৯১ রানে।