ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবারের জন্য মহিলা বিশ্বকাপ ফাইনাল জিতল স্পেন। রবিবার অস্ট্রেলিয়ার সিডনির স্টেডিয়ামে ৯০ মিনিটের ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষ হাসিটা হাসল স্পেনই।
ডুরান্ড কাপের লড়াইয়ে, শুক্রবারের দিল্লি এফসি বনাম চেন্নাইয়িন এফসির ম্যাচ চলাকালীন চেন্নাই এফসির প্রধান কোচ ওয়েন কোয়েল এবং দিল্লি এফসির মালিক রঞ্জিত বাজাজের মধ্যে বিতর্কের সৃষ্টি হয়।
টেনিস বিশ্বে এক নম্বরে থাকা আলকারাজ আবারও একবার প্রমাণ করলেন তিনি কেন বিশ্বসেরা। সিনসিনাটি ওপেন-এ তিন সেটের ম্যাচে আলকারাজ হারিয়ে দেন পোল্যান্ডের হুবার্ট হুরকাজকে।
আইসিসি বিশ্বকাপ ২০২৩ এর সময়সূচীতে ইতিমধ্যেই বেশ কয়েকবার পরিবর্তন এসেছে। তবে এবার মনে করা হচ্ছে ফিক্সচারের তালিকা আবারও একবার পরিবর্তিত হতে পারে। হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন, বিসিসিআইকে এদিন জানিয়েছে, পরপর দু’দিন হায়দরাবাদে বিশ্বকাপের ম্যাচ আয়োজন করা কঠিন হতে পারে...
লিওনেল মেসি ইন্টার মিয়ামির হয়ে তাঁর দুর্দান্ত ফর্ম অব্যাহত রেখেই দলকে প্রথম ট্রফি এনে দিলেন। রবিবার টাইব্রেকারে জিতে ইন্টার মিয়ামি লিগ কাপ চ্যাম্পিয়ন হল।
মেহুলি ঘোষ যে প্যারিস অলিম্পিকের ছাড়পত্র পাবেন তা নিয়ে বিশেষজ্ঞরা নিশ্চিত ছিলেনই। আর সেই বিশ্বাসকে স্বীকৃতি দিলেন মেহুলি।
ব্রাজিলিয়ান তারকা ফুটবলার, নেইমার শনিবার আল-হিলালে ভক্তদের কাছে সৌদি প্রো লিগের নতুন প্লেয়ার রূপে আত্মপ্রকাশ করবেন। ৩১ বছর বয়সী এই অসাধারণ ফরোয়ার্ডকে রিয়াদের আল-হিলালের ৬৮,০০০ ধারণক্ষমতা সম্পন্ন স্টেডিয়ামে স্বাগত জানানো হবে।
৩০ অগস্ট থেকে শুরু হতে চলেছে এশিয়া কাপ ২০২৩। এবার এশিয়া কাপের ম্যাচ দেখার জন্য পাকিস্তানে ডাক পড়ল জয় শাহর। শুক্রবার পাকিস্তান ক্রিকেট বোর্ড, ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট জয় শাহকে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে...
কিংবদন্তি কোচ আর্সেন ওয়েঙ্গার, যিনি বর্তমানে ফিফার গ্লোবাল ফুটবল ডেভেলপমেন্টের প্রধান, অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে ভারত সফরে আসছেন।
ভারতীয় মহিলা হকি কিংবদন্তি রানি রামপাল দাবি করেছেন যে এশিয়ান গেমসের জন্য বাছাই করা দলে অনেক অযোগ্য খেলোয়াড় রয়েছেন।
