আইপিএলের নতুন নিয়মে এবার গুরুত্ব হারাবে অলরাউন্ডাররা। এমনটাই মনে করছেন দিল্লি ক্যাপিটালসের কোচ রিকি পন্টিং। তিনি মনে করছেন ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম অলরাউন্ডারের ভূমিকা কমিয়ে দেবে।
ইউরোর বাছাই পর্বের ম্যাচে কিলিয়ান এমবাপের জোড়া গোলে জয় পেল ফ্রান্স। নেদারল্যান্ডসকে ৪-০ হারাল তাঁরা। একটি করে গোল করেছেন আতোয়া গ্রিজম্যান ও দেওদ উপমেকানোর।
অনুশীলন করতে গিয়ে চোট পেলেন নীতিশ রানা। জানা যাচ্ছে থ্রো ডাউন অনুশীলনের সময় তিনি এই চোট পান।
ট্রান্সজেন্ডাররা মহিলাদের দলে অংশ নিয়ে অতিরিক্ত সুবিধা পাচ্ছেন, এমন অভিযোগে বহু আলোচনাও হয়েছে। অবশেষে অ্যাথলেটিক্স কাউন্সিল মহিলাদের দল থেকে ট্রান্সজেন্ডারদের বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
হার্দিকের বিকল্প হিসেবে ইতিমধ্যেই শুভমান গিলের নাম ভাবতে শুরু করে দিয়েছে তারা। এই বিষয়ে ইঙ্গিত দিয়ে রাখলেন গুজরাট টাইটান্সের ডিরেক্টর বিক্রম সোলাঙ্কি।
আগামী মরশুমে কোচ বদল হচ্ছে ইস্টবেঙ্গলে। সুপার কাপে ভালো ফল করলেও স্টিভেন কনস্ট্যানটাইনের চাকরি যাওয়া একপ্রকার পাকা।
ফুটবল জীবনে ৮০০ গোলের মাইলফলক স্পর্শ করলেন লিওনেল মেসি। ক্লাব ও দেশের হয়ে নতুন নজির গড়লেন এই মহাতারকা ফুটবলার।
এশিয়া কাপ আয়োজন করতে চলেছে পাকিস্তান। কিন্তু ভারতীয় দল পাকিস্তানে খেলতে যাবে না। রোহিত শর্মারা খেলবে অন্য দেশে। তবে কোন দেশে ভারতীয় দল খেলবে তা এখনও ঠিক হয়নি।
শ্যুটিং বিশ্বকাপে ভারতের হয়ে সোনা জিতলেন সরবজ্যোৎ সিং।১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে সোনা জিতলেন এই তরুণ খেলোয়াড়।
আজ ইউরো কাপের যোগ্যতা অর্জন পর্বে পর্তুগাল খেলবে লিচেনস্টেইনের বিরুদ্ধে।সিআরসেভেন মাঠে নামলেই কোনও দেশের হয়ে সবথেকে বেশি ম্যাচ খেলার নজির গড়বেন তিনি।
