Cart Total Items (0)

Cart

All Sports India
দিন দশেক আগে যে মেজাজে কলকাতা ডার্বি জিতেছিল তারা, সেই মেজাজ ধরে রাখতে না পারলেও বুধবার হায়দরাবাদ এফসি-কে ২-০-য় হারিয়ে চলতি আইএসএলে প্রথম জয়ের হ্যাটট্রিকটি করে ফেলল মোহনবাগান সুপার জায়ান্ট।
দিমিত্রিয়স দায়ামন্তাকস (৩৩ সেকেন্ড), সৌভিক চক্রবর্তী (২০ মিনিট'), নন্দকুমার সেকার (২৬ মিনিট') এবং আনোয়ার আলি (৩৩ মিনিট)-এর গোলে ইস্টবেঙ্গল এফসি তাদের দ্বিতীয় এএফসি চ্যালেঞ্জ লিগ গ্রুপে বাংলাদেশের বসুন্ধরা কিংসকে ৪-০ গোলে হারিয়ে দেয় মঙ্গলবার সন্ধ্যায় চাংলিমিথাং স্টেডিয়ামে।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক হিসেবে আবার দেখা যেতে পারে বিরাট কোহলিকে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) দলের তরফে তেম‌নই ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৫-এ প্লেয়ার ধরে রাখার সময়সীমা মাত্র আর কয়েক ঘন্টা বাকি। ১০ ফ্র্যাঞ্চাইজি তাদের মেগা নিলামের আগে রাখতে চান এমন খেলোয়াড়দের তালিকা চূড়ান্ত করবে।
তাদের শেষ দুই ম্যাচই ছিল ডার্বি, যাতে একটিও গোল না খেয়ে পাঁচ-পাঁচটি গোল করেছে মোহনবাগান সুপার জায়ান্ট। কোচ হিসেবে এর চেয়ে গর্বের আর কীই বা হতে পারে?
ম্যাচ শুরুর ৩০ সেকেন্ডের গোলেই লেখা ছিল ঘুরে দাঁড়ানোর ঠিকানা। যার ফল শেষ পর্যন্ত জয়ের মুখ দেখল ইস্টবেঙ্গল এফসি। আইএসএল-এ এখনও জয়ের মুখ দেখেনি কলকাতার দল।
টানা তিন ম্যাচ জিতে জয়ের হ্যাটট্রিক করা মোহনবাগান সুপার জায়ান্টের কাছে নতুন কিছু নয়। এর আগে একাধিকবার তারা এই সাফল্যের স্বাদ পেয়েছে ইন্ডিয়ান সুপার লিগে।
ফাস্ট বোলিং অলরাউন্ডার ক্রিকেটে বিরল। ভারতের কাছে এমন অনেক ব্যাটসম্যান নেই যারা পেস বোলিং করতে পারে, হার্দিক পাণ্ড্যে বর্তমানে সেরা বিকল্প।
ম্যানচেস্টার সিটি এবং স্পেনের মিডফিল্ডার রদ্রি সোমবার টানা চতুর্থ প্রিমিয়ার লিগ শিরোপা এবং ইউরো ২০২৪ জেতার পরে পুরুষদের ব্যালন ডি'ওর জিতে নিয়েছেন, কিন্তু রিয়াল মাদ্রিদ এই পুরস্কার অনুষ্ঠান বয়কট করে।
পার বাংলা এবং ওপার বাংলার ফুটবল দ্বৈরথ— মঙ্গলবার রাতে থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামের কৃত্রিম সবুজ গালিচায় যে যুদ্ধ হতে চলেছে, তার ট্যাগলাইন এ ভাবেই লেখা যায় অনায়াসে।