মঙ্গলবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এ নিজের চতুর্থ ম্যাচ খেলতে নেমে, পঞ্জাব কিংসের (পিবিকেএস) ব্যাটসম্যান প্রিয়াংশ আর্য চেন্নাই সুপার কিংসের (সিএসকে) বিপক্ষে ৩৯ বলে সেঞ্চুরি হাঁকিয়ে সবার নজর কেড়ে নিয়েছেন।
এমনটা হয়তো এই বাংলাতেই সম্ভব। যেখানে ক্রিকেট, ফুটবল মিলেমিশে একাকার হয়ে যায়। আর যদি দুই সেরা দলের মালিক একই হয় তাহলে তো কথাই নেই। যেমনটা গত কয়েক বছর কলকাতার মাটিতে দেখা যাচ্ছে। একদিকে আইএসএল-এ মোহনবাগান সুপার জায়ান্ট আর অন্যদিকে...
মঙ্গলবার টস জিতে প্রথমে লখনউকে ব্যাট করতে পাঠিয়েছিলেন কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানে। প্রথমে ব্যাট করতে নেমে প্রথম তিন ব্যাটারের দাপটে নির্ধারিত ওভারে মাত্র তিন উইকেট হারিয়ে ২৩৮ রানে পৌঁছে যায় নবাবেব শহর। যে লক্ষ্যে পৌঁছতেব্যর্থ হোম টিম।
শেষ মুহূর্তের গোলে জামশেদপুর এফসি-কে ২-০-য় হারানোর পরে মাঠেই উচ্ছ্বাসে ফেটে পড়েন মোহনবাগানের স্প্যানিশ কোচ হোসে মোলিনা। তবে যখন সাংবাদিকদের সামনে আসেন, তখন আর ততটা উচ্ছ্বাস দেখা যায়নি তাঁর মধ্যে। তবে দলের ফুটবলারদের পারফরম্যান্সের ভূয়ষী প্রশংসা করেন।
রবিবার রাতে যে ভাবে শেষ মুহূর্তে গোল করে বেঙ্গালুরু এফসি-কে আইএসএল ফাইনালে তুলেছিলেন সুনীল ছেত্রী, সোমবার ঠিক সেভাবেই শেষ মুহূর্তের গোলে শিল্ডজয়ী মোহনবাগান সুপার জায়ান্টকে ফাইনালে তুললেন তাদের ২৪ বছর বয়সী মিজো মিডফিল্ডার লালেঙমাউইয়া রালতে, ভারতীয় ফুটবলে যিনি জনপ্রিয়...
বিরাট কোহলি টি-টোয়েন্টিতে দ্রুততম ১৩০০০ রান করা ভারতীয় ব্যাটসম্যান হিসেবে ইতিহাস রচনা করে ফেললেন। সোমবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং মুম্বই ইন্ডিয়ান্সের মধ্যে আইপিএল ২০২৫-এর ম্যাচে বিরাট এই মাইলস্টোনে পৌঁছন।
কলিঙ্গ সুপার কাপ-এর পঞ্চম আসর বসতে চলেছে ২০ এপ্রিল থেকে, ভুবনেশ্বরে। এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি হবে ৩ মে। সোমবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ) জানিয়েছে, এবারের আসরটিও প্রথম দু’বারের মতো সরাসরি নকআউট ফরম্যাটে অনুষ্ঠিত হবে।
গোয়ায় সেমিফাইনালের দ্বিতীয় লেগে এফসি গোয়ার কাছে হেরেও আইএসএল ২০২৪-২৫-এর ফাইনালে উঠে পড়ল বেঙ্গালুরু এফসি। রবিবার ফতোরদার জওহরলাল নেহরু স্টেডিয়ামে নিজেদের সমর্থকদের সামনে অসাধারণ জয় পেলেও স্বপ্নভঙ্গ হল এফসি গোয়ার। ২-১ জিতেও ফাইনালে ওঠা হল না তাদের।
সেমিফাইনালের প্রথম ম্যাচে যে যে ভুলগুলি করেছেন তাঁর দলের ফুটবলাররা, তা নিয়ে বেশি ভাবনা চিন্তা না করে সোমবারের ম্যাচে ঘরের মাঠে সমর্থকদের শুভেচ্ছা সঙ্গে করে নিজেদের আসল খেলা নিয়ে ঝাঁপিয়ে পড়তে চান মোহনবাগান সুপার জায়ান্টের কোচ হোসে মোলিনা।
টানা এক ডজন ম্যাচে অপরাজিত থাকার পর গত ম্যাচে, অর্থাৎ, সেমিফাইনালের প্রথম লেগে হারতে হয়েছে চলতি আইএসএলের লিগশিল্ড জয়ী মোহনবাগান সুপার জায়ান্টকে। তাও আবার শেষ মুহূর্তের গোলে।
