Cart Total Items (0)

Cart

All Sports India
ভারত ও পাকিস্তানের মধ্যে যখনই কোনও ক্রিকেট ম্যাচের কথা আসে, তখনই এই প্রতিযোগিতা ঘিরে ব্যাপক আলোচনা শুরু হয়। কেবল দুই দলের প্রতিদ্বন্দ্বিতাই নয়, বরং দুই দেশের রাজনৈতিক বিষয়গুলিও এটিকে একটি গুরুত্বপূর্ণ ইভেন্টে পরিণত করে।
কথায় কথায় ম্যাচ ওয়াকওভার দেওয়াটা অভ্যাসে পরিণত করে ফেলেছে কলকাতা প্রিমিয়ার ডিভিশনের দল সাদার্ন সমিতি। তাও আবার বেছে বেছে বেশ কিছু ম্যাচে। এতো একধরনের ‘‌ম্যাচ ফিক্সিং’‌এর শামিল। এটা উদ্দেশ্যপ্রণোদিত কিনা, তা খোঁজার বা তদন্ত করার ভার রাজ্য ফুটবলের...
গ্র্যান্ডমাস্টার নিহাল সারিন দুর্দান্ত জয়ের মাধ্যমে পারহাম মাঘসুডলুর অপরাজিত থাকার ধারা থামিয়ে ফিডে গ্র্যান্ড সুইসের সপ্তম রাউন্ডের পর শীর্ষদের তালিকায় যোগ দেন, অন্যদিকে আর বৈশালীও মহিলা বিভাগে একমাত্র লিড ফিরে পান।
ভারতের সহ-অধিনায়ক শুভমান গিল ও তাঁর ছোটবেলার পরিচিত এবং সংযুক্ত আরব আমিরশাহীর স্পিনার সিমরনজিৎ সিংয়ের সাক্ষাৎ হল দুবাইয়ের মাঠে।
বাংলার তরুন গোলকিপার শেখ আরিফ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। ২৪ বছর বয়সী এই গোলকিপার বর্তমানে মুম্বইয়ের টাটা মেমোরিয়াল ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন। পূর্ব বর্ধমানের ডাঙাপাড়ার গোদার বাসিন্দার আরিফের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বাংলার একঝাঁক প্রাক্তন ও বর্তমান ফুটবলার।
সম্প্রতি ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি কে হবেন তা নিয়ে আলোচনা তুঙ্গে রয়েছে। আর তার মধ্যে প্রথম থেকেই উঠে আসছিল মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরের নাম। কিন্তু বৃহস্পতিবার ব্যাটিং কিংবদন্তি এবং প্রাক্তন ভারত অধিনায়ক এই জল্পনায় জল ঢেলে দিয়েছেন।
অংশগ্রহনের নিরিখে ভারতের অন্যতম বৃহৎ ক্রীড়া উৎসব, টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে কলকাতা, এই বছর তার গৌরবময় দশম বার্ষিকী উদযাপন করতে চলেছে। অগণিত দৌড়বিদ এবং একটি দেশের অনুপ্রাণিত, প্রভাব এবং রূপান্তরের এই যাত্রা সত্যিই এক দশকের পরিবর্তনের প্রতীক।
ইন্ডিয়ান উইমেন্স লিগ(‌আইডব্লিউএল)‌ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গলের মহিলা ফুটবল দল ইতিমধ্যেই ২০২৫-‌২৬ এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে উঠে ইতিহাস গড়েছে। আগস্টের শেষে কম্বোডিয়ার ফেনম পেনেতে অনুষ্ঠিত প্রাথমিক পর্বে শীর্ষে থেকে গ্রুপ পর্বে গেছে লাল হলুদের মেয়েরা। বৃহস্পতিবার কুয়ালালামপুরে এএফসি দপ্তরে...
২৪ বারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন নোভাক জকোভিচ গোপনেই তাঁর পরিবারকে গ্রিসে স্থানান্তরিত করেছেন বলে জানা গিয়েছে। সার্বিয়ার সরকারপন্থী মহলের ক্রমবর্ধমান চাপের কারণে ২০২৪ সালের প্যারিস অলিম্পিক স্বর্ণপদক জয়ী এই পদক্ষেপ নিয়েছেন বলে জানা গিয়েছে।
মানোলো মারকোয়েজ ভারতীয় ফুটবল দলের কোচের দায়িত্বে থাকাকালীন গোলকিপার গুরপ্রীতকে খেলানো দূরে থাক, জাতীয় শিবিরেই ডাকেননি। মানোলোর পছন্দ ছিল আইএসএলে ২ বার গোল্ডেন গ্লাভসজয়ী মোহনবাগান সুপার জায়ান্টের গোলকিপার বিশাল কাইথ। আন্তর্জাতিক প্রীতি ম্যাচ ছাড়াও এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের গুরুত্বপূর্ণ...