প্রাক্তন ভারত ও বাংলার উইকেট-রক্ষক ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা, যিনি বেঙ্গল অনূর্ধ্ব-২৩-এর প্রধান কোচ হিসাবে তাঁর যাত্রা শুরু করে দিলেন। সোমবার ইডেন গার্ডেনে দলের সঙ্গে তাঁর প্রথম প্রশিক্ষণ সেশনে আত্মবিশ্বাসী ছিলেন তিনি। যা স্বাভাবিকভাবেই ছড়িয়ে পড়ল দলের মধ্যেও।
আইএসএল কবে শুরু হবে, সেই অনিশ্চতায় উদ্বেগ প্রকাশ পেয়েছে ভারতীয় দলের গুরুত্বপূর্ণ ফুটবলার সুনীল ছেত্রী, সন্দেশ ঝিঙ্গানদের কথায়। তাঁরা চান দ্রুত এই অনিশ্চয়তা কাটুক, আইএসএল চালু হোক। আইএলএলের অংশগ্রহনকারী দলগুলোও এই সমস্যার দ্রুত সমাধান চায়। এনিয়ে আইএসএলের ৮ ক্লাব...
ডায়মন্ড হারবার এফসির কাছে ১-৮ গোলে হেরেছিল বিএসএফ। স্বাভাবিকভাবেই সবুজ মেরুন সদস্য-সমর্থকরা অধীর আগ্রহে তাকিয়ে ছিলেন বিএসএফের বিরুদ্ধে সোমবার কিশোরভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ড কাপের ম্যাচে কত গোলে জেতে তাঁদের প্রিয় দল। প্রত্যাশামতোই মোহনবাগান সুপার জায়ান্ট ৪-০ গোলে হারালো বিএসএফকে। তবে...
সুনীলদের কোচ হিসেবে খালিল জামিলকে বেছেছে ভারতীয় ফুটবল ফেডারেশন। কিন্তু কোথাও বলা হয়নি খালিদকে কতদিনের জন্য ভারতীয় পুরুষ সিনিয়র দলের কোচ করা হয়েছে। সাধারনত জাতীয় দলের দায়িত্ব কাউকে দেওয়া হলে কতদিনের চুক্তি, সেটা জানানো হয়। এক্ষেত্রে তেমন কিছুই এখনও...
দুরন্ত একটা লড়াই। অসাধারণভাবে ঘুরে দাঁড়ানো। ভারতীয় বোলারদের সংযত বোলিংয়েই ২-২-এ সিরিজ ড্র করে বাজিমাত শেষ দিন।
ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজে যশপ্রীত বুমরাহ মাত্র তিনটি টেস্ট খেলেছেন, তারপর ওভালে শেষ টেস্টের সময় এই পেসারকে দল থেকে ছেড়ে দেওয়া হয়।
ওভাল টেস্ট শেষ দিনে পা রেখেছে, তার পিছনে অবশ্য কারণ বৃষ্টি। তবে তা এই ম্যাচের উত্তেজনাকে রীতিমতো তুঙ্গে পাঠিয়ে দিয়েছে। এই ম্যাচ এখন সব রকম ফলাফলের জন্য প্রস্তুত।
ইংল্যান্ড ক্রিকেট দলের ব্যাটসম্যান জো রুট জানিয়েছেন যে সোমবার ওভালে ভারতের বিরুদ্ধে পঞ্চম টেস্ট ম্যাচের পঞ্চম দিন প্রয়োজনে ক্রিস ওকস ব্যাট করতে পারবেন।
ইংল্যান্ডের অভিজ্ঞ ব্যাটসম্যান জো রুট কেনিংটন ওভালে ভারতের বিরুদ্ধে পঞ্চম টেস্টের চতুর্থ দিন আরেকটি মাস্টারক্লাসের মাধ্যমে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ৬০০০ রানের গণ্ডি অতিক্রম করেছেন।
প্রাথমিকভাবে মনে হচ্ছিল চার দিনেই ম্যাচ জিতে নেবে ইংল্যান্ড। বৃষ্টি না এলে অবশ্য সেটাই হতো। কিন্তু প্রথমে ব্যাড লাইট এবং পরে বৃষ্টির জন্য প্রাথমিকভাবে ম্যাচ স্থগিত রাখা হয়। কিন্ত শেষ পর্যন্ত চতুর্থ দিনের খেলা বাতিল করার সিদ্ধান্ত নেন আম্পায়াররা।
