দলের সঙ্গে থাকলেও ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে দলে জায়গা হয়নি আকাশ দীপের। দ্বিতীয় টেস্টে যশপ্রীত বুমরাহকে বিশ্রাম দেওয়ায় প্রথম এগারোর দরজা খুলে গিয়েছিল আকাশ দীপের সামনে।
একজন ভক্ত ভারতের পেসার আকাশ দীপকে একটি বিশেষ গান উৎসর্গ করেছেন যিনি বার্মিংহামের এজবাস্টনে দ্বিতীয় টেস্টের শেষদিন ইংল্যান্ডের ব্যাটারদের তাঁর সুরে নাচতে বাধ্য করেছেন।
ভারতীয় ক্রিকেট দল অবশেষে তাদের টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো ইংল্যান্ডকে ৩৩৬ রানে হারিয়ে এজবাস্টন দুর্গ লঙ্ঘন করতে সক্ষম হয়েছে। এর আগে আট বারের প্রচেষ্টায়, ভারত কখনও ইংল্যান্ডকে ই ভেন্যুতে হারাতে পারেনি, সাতটি পরাজয় এবং একটি ড্র হয়েছে।
পূর্বাভাস ছিলই। ক্রিকেট দেবতা সদয় ছিলেন বলে, না হলে এজবাস্টন টেস্টের প্রথম দিন থেকেই আবহাওয়া দফতর অশনী সঙ্কেত দিয়েই রেখেছিল, বৃষ্টি যে কোনও সময় ভেস্তে দিতে পারে ইংল্যান্ড বনাম ভারত দ্বিতীয় টেস্ট।
ভারতীয় ফুটবল ফেডারশনের টেকনিকাল কমিটির চেয়ারম্যান আইএম বিজয়ন। ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক ও কিংবদন্তী স্ট্রাইকার বিজয়ন ও তাঁর টেকনিকাল কমিটির সদস্যদের হাতে রয়েছে পরবর্তী ভারতীয় সিনিয়র পুরুষ দলের কোচ নিয়োগের ভার।
বার্মিংহামের এজবাস্টন ক্রিকেট গ্রাউন্ডে ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি দ্বিতীয় টেস্টে ব্যাট হাতে ভারতের অধিনায়ক শুভমান গিল তাঁর একাআধিপত্য বজায় রাখলেন। প্রথম ইনিংসে রেকর্ড ২৬৯ রান করা গিল দ্বিতীয় ইনিংসে যোগ করলেন আরও ১৬১ রান।
বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে অনুষ্ঠিত নিজের নামাঙ্কিত নীরজ চোপড়া ক্লাসিক ২০২৫ জ্যাভলিন ইভেন্ট জিতে নিলেন নীরজ চোপড়াই।
কেউ হাসলেন, কেউ কেঁদে ভাসালেন, ম্যাচ শেষেই ছুটে গেলেন একে অপরের কাছে, জরিয়ে ধরলেন সবাই সবাইকে। এ এক অসাধারণ মুহূর্ত তৈরি হল থাইল্যান্ডের চিয়াং মাই স্টেডিয়ামে। ছেলেরা পারেননি, কিন্তু ক্রিপিন ছেত্রীর হাত ধরে পারল ভারতের মেয়েরা।
অভিজ্ঞ মিডফিল্ডার সৌভিক চক্রবর্তীকে ধরে রাখল ইস্টবেঙ্গল। দুই বছরের চুক্তিতে প্রিয় দলের সঙ্গেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিলেন সৌভিক। যার ফলে ২০২৬-২৭ মরসুমের শেষ পর্যন্ত ক্লাবের সঙ্গে তার ভবিষ্যৎ নিশ্চিত হয়ে গেল।
ডুরান্ড কমিটিকে শর্ত দিল মোহনবাগান এসজি। সেই শর্ত মানার ওপরই সবুজ মেরুনের ডুরান্ডে খেলা নির্ভর করছে।
