দুর্দান্ত পাঁচ উইকেট শিকারের পরে, ভারতীয় ক্রিকেটের আইকন সচিন তেন্ডুলকর পেস স্পিয়ার হেড যশপ্রীত বুমরাহকে তাঁর বোলিং স্পেলের জন্য অভিনন্দন জানিয়েছেন।
রবিবার লিডসে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার পরে, অভিজ্ঞ ভারতীয় পেসার যশপ্রীত বুমরাহ তাঁর বোলিংয়ে ক্যাচের সুযোগ মিস করার বিষয়ে কাউকে দোষ দিতে নারাজ এবং এটিকে খেলার অংশ বলেই অভিহিত করেন।
ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি প্রথম টেস্টের তৃতীয় দিন মাঠে আম্পায়ার পল রেইফেলের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ের পর ভারতীয় ক্রিকেট দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্থ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কর্তৃক নিষেধাজ্ঞার মুখোমুখি হতে পারেন।
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় দিন ২০৯-৩-এ থেমেছিল ইংল্যান্ড। প্রথম ইনিংসে ভারত ৪৭১ রানে শেষ হয়ে যাওয়ার পর দ্বিতীয়দিনই ব্যাট করতে নেমেছিল ইংল্যান্ড।
২০০৩ সালের ওয়ানডে বিশ্বকাপ দল থেকে তাঁকে বাদ দেওয়ার পর তাঁর প্রাক্তন সতীর্থ ভিভিএস লক্ষ্মণ তিন মাস টানা তাঁর সঙ্গে কথা বলেননি, কারণ তাঁর জায়গায় দীনেশ মোঙ্গিয়াকে দলে নেওয়া হয়েছিল।
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিন ভারত থেমেছিল ৩৫৯ রানে। পড়েছিল তিন উইকেট। হাতে সাত উইকেট নিয়ে দ্বিতীয় দিন খেলতে নেমেছিল ভারত।
তিনজন সেঞ্চুরি করার পরও কোনও দল ৫০০ রান করতে পারেনি এটা বেশ অদ্ভুত বিষয়। শনিবার ভারতের সঙ্গে এমনটাই ঘটেছে।
প্রথম দিনের খেলা শেষে ৬৫ রানে অপরাজিত থাকা ঋষভ পন্থ দ্বিতীয় দিন তাঁর সপ্তম টেস্ট সেঞ্চুরি হাঁকিয়ে টেস্ট ক্রিকেটে উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে সব থেকে বেশি সেঞ্চুরি করে এমএস ধোনিকে ছাড়িয়ে গেলেন।
লিডসে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিন অপরাজিত সেঞ্চুরি হাঁকিয়ে ভারতের অধিনায়ক শুভমান গিল দলকে সামনে থেকে নেতৃত্ব দেন। হেডিংলিতে ইংল্যান্ড বোলিং করার সিদ্ধান্ত নেওয়ার পর গিলের নেতৃত্বাধীন ভারত শুরুটা দাপটের সঙ্গেই করেছে।
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিন টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে রীতিমতো ভরসা দিলেন ভারতীয় ব্যাটাররা। বিরাট কোহলি ও রোহিত শর্মার অবসরের পর এই নতুন ভারতীয় দল নিয়ে নানা জল্পনা রয়েছে।
