Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্কঃ তাসখন্দে পঞ্চম ইয়ুথ এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে জোড়া পদক জিতেছেন উত্তর ২৪ পরগনার আগরপাড়ার মোহর মুখোপাধ্যায়। হেপ্টাথেলনে পেয়েছেন রুপো (৪,৮৬২ পয়েন্ট)। আর মেডলি রিলেতে সোনা জিতেছেন ১৬ বছরের মোহর।

হেপ্টাথেলন এবং মেডলি রিলেতে পদক জিতলেও মোহর অ্যাথলেটিক্স কেরিয়ারের শুরুটা অন্য বিভাগে করেন। আগে শুধু হাইজাম্পে নামতেন। জাতীয় গেমসে পদকও পেয়েছিলেন। অনূর্ধ্ব-১৪ (২০১৯ সালে হয়েছিল), অনূর্ধ্ব-১৬ স্তরে জাতীয় মিটে পদক পেয়েছিলেন। তবে ব্যক্তিগত কোচ রুদ্রপ্রতিম রায়ের পরামর্শে হেপ্টাথেলনে প্রতিদ্বন্দ্বিতা শুরু করেন।

নয়া বিভাগে নেমেই সাফল্য পেয়েছিলেন মোহর। অনূর্ধ্ব-১৮ জাতীয় মিটে পদক পেয়েছিলেন। তারপর আর পিছনে ফিরে তাকাননি মোহর। রাজ্য, জাতীয় স্তরে বিভিন্ন প্রতিযোগিতায় সাফল্য আসতে থাকে। ইয়ুথ এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপেও দেশের নাম উজ্জ্বল করেছেন। এবার পাখির চোখ করছেন এশিয়ান জুনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে।

মোহর জানান, আগামী জুনে দক্ষিণ কোরিয়ায় এশিয়ান জুনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে (অনূর্ধ্ব-২০) হাইজাম্পে নামতে চলেছেন। সেখানেও পদক জিততে মরিয়া। তাঁরা বাবা বলেন, ‘ও ইতিমধ্যে এশিয়ান জুনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের যোগ্যতা অর্জন করেছে। সেই চ্যাম্পিয়নশিপের জন্য আগামী সপ্তাহেই কন্ডিশনিং ক্যাম্প শুরু হবে। সম্ভবত পাতিয়ালায় ক্যাম্প হতে চলেছে। এশিয়ান জুনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের পর আগামী নভেম্বরে জুনিয়র ন্যাশনাল মিট আছে।’

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *