Cart Total Items (0)

Cart

All Sports India
চন্দন বন্দোপাধ্যায়

অলস্পোর্ট ডেস্ক: প্রয়াত ইস্টবেঙ্গল ডিফেন্ডার চন্দন বন্দ্যোপাধ্যায় । বৃহস্পতিবার ভোরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৮ বছর। দুরারোগ্য ক্যান্সারে ভুগছিলেন তিনি। ভর্তি ছিলেন শহরের একটি বেসরকারি হাসপাতালে। চলছিল চিকিৎসা। সেখানেই হৃদরোগে আক্রান্ত হন তিনি। ভোর তিনটে নাগাদ প্রয়াত হন।

ছয়ের দশকে লাল-হলুদ ডিফেন্ডার হিসেবে যোগ দিয়ে সবার নজর কেড়ে নেন তিনি। ১৯৬৩-তে যোগ দিয়ে ১৯৬৬-তে লাল-হলুদের অধিনায়কও হন। সে বার লিগ জেতে দল। তুলসীদাস বলরামের সঙ্গে তিনি খেলেছেন ইস্টবেঙ্গলে। তাঁর অধিনায়কত্বে ইস্টবেঙ্গল জিতেছে লিগ ও শিল্ড। সেজন্য লাল-হলুদের সোনালী অধ্যায় নিয়ে আলোচনা হলে তাঁর নাম চলে আসে সবার আগে।

সুদর্শন এই ফুটবলারের কোরিয়ার শুরু মিলন সমিতি দিয়ে। তার পর ভবানীপুর হয়ে যোগ দেন জর্জ টেলিগ্রাফ ক্লাবে। সেখানে খেলেছেন চার বছর। তারপরই ইস্টবেঙ্গল। খেলেছেন সন্তোষ ট্রফিতে বাংলা টিমের জার্সি গায়ে। শুধু মাঠ নয়, মাঠের বাইরে তাঁর লিডারশিপ নিয়ে বহু কাহিনি রয়েছে। ডাকাবুকো ফুটবলার হিসেবে সুনাম অর্জন করেছিলেন। হাঙ্গেরির তাতাবানিয়া ক্লাবের বিরুদ্ধে তাঁর দুর্দান্ত ফুটবল আজও ময়দানে আলোচনার বিযয়।

চাকরি করতেন কাস্টমসে। ফুটবলকে বিদায় জানানোর পরও তাঁর কলকাতা ময়দানের সঙ্গে যোগাযোগ ছিল অটুট। ভেটারেন্স ক্লাবের সঙ্গে জড়িয়ে ছিলেন বহুদিন। তাঁর মৃত্যুতে শোকের কলকাতা ছায়া ময়দানে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *