Cart Total Items (0)

Cart

All Sports India
তারকা ভারতীয় ব্যাটার বিরাট কোহলি ১২ বছর পর রঞ্জি ট্রফিতে প্রত্যাবর্তনের আগে মঙ্গলবার দিল্লি দলের সঙ্গে অনুশীলন শুরু করলেন। ৩৬ বছর বয়সী কোহলি ৩০ জানুয়ারি থেকে রেলওয়ের বিরুদ্ধে খেলবেন। তিনি শেষবার ২০১২ সালে গাজিয়াবাদে উত্তর প্রদেশের বিরুদ্ধে খেলেছিলেন।
প্রাক্তন ভারতীয় ক্রিকেট দলের ব্যাটার বিনোদ কাম্বলির স্ত্রী আন্দ্রেয়া হিউইট জানিয়েছেন যে তিনি ২০২৩ সালে বিবাহবিচ্ছেদের জন্য আবেদন করেছিলেন কিন্তু তাঁর স্বামীর 'অসহায় অবস্থা' দেখে তা ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।
ভারতের ফাস্ট বোলিং তারকা যশপ্রীত বুমরাহ ২০২৪ সালের আইসিসি পুরুষদের বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হিসাবে প্রত্যাশা মতোই সেরার জায়গা ছিনিয়ে নিলেন। বুমরাহ ২০২৪ সালে ১৩ ম্যাচে ৩৫৭ ওভার বল করে ১৪.৯২ গড়ে একটি বিস্ময়কর ৭১ উইকেট নিয়েছিলেন।
ইন্ডিয়ার ওপেনার স্মৃতি মন্ধানা, সোমবার তাঁর অসাধারণ পারফরম্যান্সের জন্য আইসিসি মহিলা ওডিআই ক্রিকেটার অফ দ্য ইয়ার নির্বাচিত হন যা ২০২৪ সালে তাঁর পারফর্মেন্সের উপর ভিত্তি করেই বেছে নেওয়া হয়েছে।
শনিবারও টস জিতে প্রথমে ইংল্যান্ডকেই ব্যাট। করতে পাঠিয়েছিলেন ভারত অধিনায়ক। প্রথমে ব্যাট করে ভারতের সামনে ১৬৬ রানের লক্ষ্যমাত্রা রেখেছিল ইংল্যান্ড। টান টান উত্তেজনার শেষ কয়েক ওভারে ভারতকে সেই লক্ষ্যে পৌঁছে দিলেন একাই তিলক ভর্মা। ২ উইকেটে ম্যাচ জিতে সিরিজে...
অলরাউন্ডার নীতীশ রেড্ডি চেন্নাইতে ২৪ জানুয়ারি অনুশীলন সেশনে সাইড স্ট্রেনের মুখে পড়েন। যার ফলে চলতি পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ থেকে বাদ পড়তে হল তাঁকে। রেড্ডিকে রিহ্যাবের জন্য বেঙ্গালুরুতে বিসিসিআই সেন্টার অফ এক্সিলেন্সের সাহায্য নিতে হবে এখন।
রোহিত শর্মাকে ২০২৪ সালের জন্য আইসিসি বছরের সেরা টি২০ দলের অধিনায়ক বেছে নেওয়া হয়েছে। ভারতক দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিততে সাহায্য করেছেন।
পাকিস্তানের স্পিনার নোমান আলি পুরুষদের টেস্ট ক্রিকেটের ইতিহাসে জাতীয় দলের হয়ে হ্যাটট্রিক করার সঙ্গেই দেশের প্রথম স্পিন বোলার হিসেবে ইতিহাসের বইয়ে নিজের নাম নথিভুক্ত করে ফেলেছেন।
ভারতীয় ওপেনার অভিষেক শর্মা ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টির আগে চোটের কবলে যা সমস্যায় ফেলতে পারে দলকে। শুক্রবার চেন্নাইতে নেটে ক্যাচিং ড্রিলের সময় তাঁর গোড়ালি মচকে গিয়েছে বলে খবর।
শনিবার চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের প্রথম একাদশে একটিই পরিবর্তন আনল ইংল্যান্ড। গাস অ্যাটকিনসনের জায়গায় দলে এলেন পেসার ব্রাইডন কার্স।