Cart Total Items (0)

Cart

All Sports India
ভারতীয় খেলোয়াড়দের পাকিস্তানের বিরুদ্ধে খেলতে অস্বীকৃতির কারণে ২০২৫ সালের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডস (ডব্লিউসিএল)-এর ভারত বনাম পাকিস্তানের দু’টি ম্যাচ বাতিল হওয়ার কয়েক সপ্তাহ পরে, হরভজন সিং ভারত-পাকিস্তান ক্রিকেট বয়কটে তাঁর অবস্থান মুখ খুলেছেন।
অক্টোবরে ওয়ানডে ক্রিকেট ফিরে আসার সঙ্গে সঙ্গে, বিরাট কোহলি এবং রোহিত শর্মার ভবিষ্যৎ নিয়েও আলোচনা শুরু হয়েছে।
প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ব্যাটসম্যান অভিমন্যু ঈশ্বরণের টেস্ট অভিষেক দ্রুত করার পক্ষেই মত দিয়েছেন। ২০২১-২২ মরসুমে জাতীয় দলে প্রথম ডাক পাওয়ার পর থেকে বাংলার এই অধিনায়ক বেঞ্চওয়ার্মারের ভূমিকা পালন করে চলেছেন।
ভারতীয় দলের তারকা ক্রিকেটার উইকেটকিপার-‌ব্যাটার ঋষভ পন্থের খেলোয়াড়ী দক্ষতার কথা সকলেরই জানা। ইংল্যান্ড সিরিজে চিড় ধরা পায়ে ম্যাচ বাঁচাতে লড়ে যাওয়া কাহিনীও। কিন্তু ঋষভ পন্থের মানবিক দিকটার কথা ক’‌জনের জানা। তাঁদের অবগতির জন্য জানাই, আর্থিকভাবে পিছিয়ে থাকা কর্নাটকের এক...
ক্রিকেট থেকে দূরে থাকার সময়েও ভারতের ফাস্ট বোলার আকাশ দীপ শিরোনামে জায়গা করে নিয়েছেন। উত্তর প্রদেশ পরিবহন বিভাগ তাঁকে উচ্চ নিরাপত্তা নিবন্ধন প্লেট (High Security Registration Plate) ছাড়া গাড়ি ব্যবহারের অভিযোগে নোটিশ জারি করেছে।
স্মরণীয় ইংল্যান্ড সফরের পর এশিয়া কাপ হবে ভারতীয় ক্রিকেট দলের পরবর্তী বড় অ্যাসাইনমেন্ট। সংবাদ সংস্থা পিটিআই-এর এক প্রতিবেদন অনুসারে, অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচন কমিটি ১৯ বা ২০ অগস্ট এশিয়া কাপের জন্য দল নির্বাচন করতে পারে বলে মনে করা হচ্ছে।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) এর পেসার যশ দয়ালের ব্যক্তিগত জীবন কয়েক সপ্তাহ ধরে খবরের শিরোনামে রয়েছে। যৌন নির্যাতনের অভিযোগে মামলা চলছে তাঁর বিরুদ্ধে।