Cart Total Items (0)

Cart

All Sports India
ফিফা ২০২৬ বিশ্বকাপের জন্য অফিসিয়াল ম্যাচ বল উন্মোচন করা হল, যেখানে উচ্চ প্রযুক্তির পরিমার্জন এবং নকশার বিবরণের সমন্বয়ে তিনটি সহ-আয়োজক দেশ - মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডাকে উদযাপন করা হয়েছে।
ভারত সফরে আসছেন লিওনেল মেসি। ডিসেম্বরে অনুষ্ঠেয় এই সফরের উদ্যোক্তা শতদ্রু দত্ত। ২০২২ কাতার বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা দলের অধিনায়ক কিংবদন্তী ফুটবলার মেসির এই সফর শুরু হবে কলকাতা দিয়ে যুবভারতী ক্রীড়াঙ্গনে ১৩ ডিসেম্বরে। ১৪ ডিসেম্বর মেসিকে ঘিরে অনুষ্ঠান থাকছে মুম্বইয়ের...
ফিফা ২০২৬ বিশ্বকাপে অর্ধেকের বেশি দলের খেলা নিশ্চিত হতে এখনও অনেকটা দেরি থাকলেও, বিশ্বকাপের টিকিট বিক্রির প্রথম পর্ব শুরু হয়ে গেছে বুধবার থেকে। ৪৮ অংশগ্রহণকারী দল শেষপর্যন্ত কারা হবে, সেটা ঠিক হতে ডিসেম্বর হয়ে যাবে। এর মধ্যে আয়োজনকারী ৩...
লেসোথোর বিরুদ্ধে ২৫ মার্চ ২০২৬ বিশ্বকাপ যোগ্যতার্জন পর্বের ম্যাচে অবৈধ ফুটবলার খেলিয়েছিল দক্ষিণ আফ্রিকা। ফিফা সেই অপরাধে দক্ষিণ আফ্রিকার পয়েন্ট কেটে নিয়ে লেসোথোকে ৩ পয়েন্ট ও ৩ গোল দিয়েছে। এতে গ্রুপ সি-‌তে ১৪ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে উঠে এসেছে...
ভারতে প্রিমিয়ার লিগ আরেকটি মাইলফলক তৈরির প্রস্তুতি নিচ্ছে। এই বছরের শুরুতে মুম্বইয়ে অফিস খোলার পর শহরজুড়ে এক সপ্তাহব্যাপী কার্যক্রম অনুষ্ঠানের আয়োজন করেছে
এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের গুরুত্বপূর্ণ ম্যাচে ঘরের মাঠে ন্যাশানাল স্টেডিয়ামে ৯ অক্টোবর ভারতের মুখোমুখি হবে সিঙ্গাপুর ফুটবল দল। অ্যাওয়ে ম্যাচ খেলবে সিঙ্গাপুর গোয়ার মাঠে ১৪ অক্টোবর। গ্রুপ সি-‌তে ৪ পয়েন্ট নিয়ে সুবিধাজনক অবস্থায় রয়েছে সিঙ্গাপুর। হংকংয়ের সঙ্গে গোলশূণ্য ড্র...
কাফা নেশনস কাপের শিবিরে ও খেলার জন্য মোহনবাগান সুপার জায়ান্টের ৭ ফুটবলারকে ডেকেছিলেন ভারতীয় দলের চিফ কোচ খালিদ জামিল। বাগান টিম ম্যানেজমেন্ট তাদের ফুটবলারদের ছাড়েনি, কাফা নেশনস কাপ ফিফা উইন্ডোর টুর্নামেন্ট নয় এই যুক্তিতে। স্বাভাবিকভাবেই সে কারণে ৯...
ভারতীয় ফুটবলে সোনার ডিমপাড়া হাঁস এখন মোহনবাগান আর ইস্টবেঙ্গল। সেটা বুঝেছিল বলেই মোহনবাগান ও ইস্টবেঙ্গলকে তাদের টুর্নামেন্টে খেলানোর জন্য উঠেপড়ে লেগেছিল এফএসডিএল। কারণ তারা দেখেছিল, ভারতের বাকি কর্পোরেট দলগুলোকে খেলিয়েও মাঠে বেশি সংখ্যায় দর্শক টানা যাচ্ছে না। এমনকি দলগুলতো...
এএফসির কোনও চ্যাম্পিয়নশিপে না খেলাটা মোহনবাগানের নতুন নয়। এর আগেও এমন কান্ড ঘটিয়ে নির্বাসন থেকে জরিমানার মুখে পড়েছিল সবুজ মেরুন। গত মরশুমেও এএফসি চ্যাম্পিয়ন্স লিগের টায়ার টু-‌র ম্যাচ ইরানের খেলতে না গিয়ে টুর্নামেন্ট থেকে বাতিল হয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট।...
সুপ্রিম কোর্টের নির্দেশ ঘরোয়া লিগের নিয়ন্ত্রণ থাকতে হবে ভারতীয ফুটবল ফেডারেশনের হাতে। অর্থাৎ এতকাল যেমন এফএসডিএলের খবরদারি ছিল আইএসএলে, সেটা এখন থেকে এআইএফএফের হাতে থাকবে। সুপ্রিম কোর্টের এই নির্দেশ মাথায় রেখেও ভারতীয় ফুটবল আইকন বাইচুং ভুটিয়ার বক্তব্য, আইএসএল সুষ্ঠু...