Cart Total Items (0)

Cart

All Sports
সঞ্জু স্যামসন

অলস্পোর্ট ডেস্ক: বৃহস্পতিবার সিরিজ-নির্ধারক তৃতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আট উইকেটে জিতে সিরিজ পকেটে পুড়েছে ভারত।‌ এই জয়ের পিছনে বড় ভূমিকা রেখে গেলেন সঞ্জু স্যামসন । ২৯৬ রানের চ্যালেঞ্জিং স্কোরে ভারতকে নিয়ে যান সঞ্জু স্যামসন। এটি ছিল তাঁর প্রথম ওয়ানডে সেঞ্চুরি।

স্যামসন (১১৪ বলে ১০৮) এবং তিলক ভার্মার (৭৭ বলে ৫২) মধ্যে একটি নিখুঁত পার্টনারশিপ ভারতকে বড় রানে পৌঁছে দেয়। এদিন তিলক ভর্মাও তাঁর প্রথম ওয়ানডে হাফ সেঞ্চুরি করলেন। তাঁরা চতুর্থ উইকেটে ১১৬ রানের পার্টনারশিপ করে ভারতকে এই জয়ের জায়গায় পৌঁছে দেন। স্যামসন এবং ভার্মা সেই সময় ভারতীয় ইনিংসের দায়িত্ব কাঁধে তুলে নেন যখন ভারত প্রথমে ব্যাট করতে নেমে তিন উইকেটে ১০১ রানে কিছুটা নড়বড়ে জায়গায় ছিল। কিন্তু এই জুটি পরিস্থিতিকে নিজেদের দখলে নিয়ে নেয় ।

তাদের ইনিংস দেখলে বোঝা যাবে বড় শট খেলে দলের রানকে এগিয়ে নিয়ে যাওয়াই ছিল লক্ষ্য। সাধারণত একজন ফ্রি-ফ্লোয়িং হিটার, স্যামসনকে দেখা যায় বুদ্ধি দিয়েই শট নির্বাচন করতে। কিন্তু ডান-হাতি এই খেলোয়াড় মাঝে মাঝে তার টি-টোয়েন্টি অবতারকেও খেলায় নিয়ে এসেছেন যখন তিনি পেসার নান্দ্রে বার্গারকে মিড-উইকেটে বড় ছক্কা হাঁকান বা বাঁ-হাতি স্পিনার কেশব মহারাজকে চারের জন্য একটি দুর্দান্ত ইনসাইড-আউট লফ্ট ওভার করেন।

পেসার বেউরান হেনড্রিকসের বলে থার্ড ম্যান দিয়ে ৬৬ বলে তার ফিফটি আসে। কিন্তু অন্য প্রান্তে, ভার্মাও তাঁর কাজ করে যাচ্ছিলেন। ভারতকে সমস্যার বাইরে নিয়ে যেতে স্যামসনকে সঙ্গ দিয়েছেন এই বাঁহাতি। ভার্মা আউট হওয়ার পরও স্যামসন চালিয়ে যান এবং এবার আর সেঞ্চুরি হাতছাড়া করেননি।

তার জন্য এই যুগান্তকারী মুহূর্তটি আসে যখন তিনি মহারাজেথ বলে এক রান নেন। “আকর্ষণীয় মনে হচ্ছে, শুধু এটির মধ্য দিয়ে যাচ্ছি। একটি আবেগপূর্ণ মুহূর্ত। গত এক বছরে আমি শারীরিক এবং মানসিকভাবে অনেক কাজ করেছি। ওরা নতুন বলে ভাল বোলিং করেছে, যেখানে ব্যাট করা কঠিন। কিন্তু তিলকের সঙ্গে আমার জুটির মাধ্যমে আমরা গতি পেয়েছি। মহারাজ সত্যিই ভালো বোলিং করেছেন,” সঞ্জু স্যামসন সেঞ্চুরি করার পর বলেন।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *