প্রসিধ কৃষ্ণা
অলস্পোর্ট ডেস্ক: ভারতের টেস্ট ক্রিকেটারের তালিকায় আরও একটি নতুন নাম যুক্ত হয়ে গেল মঙ্গলবার। এদিন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই টেস্টের সিরিজের প্রথম টেস্ট খেলতে নেমেছে ভারতীয় ক্রিকেট দল। তবে সেঞ্চুরিয়নে ভিজে আউটফিল্ডের জন্য় বেশ কিছুটা দেড়িতে শুরু হয় ম্য়াচ। যদিও এই টেস্টের গুরুত্ব বিশ্ব ক্রিকেটে অপরিসীম। এটি বক্সিং ডে টেস্ট বলেই খ্য়াত। আর সেখানই ভারতের হয়ে টেস্ট দলে অভিষেক হয়ে গেল প্রসিধ কৃষ্ণা-র। এর মধ্য়েই চোটের জন্য় ছিটকে গেলেন রবীন্দ্র জাডেজা।
যশপ্রীত বুমরাহ এদিন ম্য়াচের আগে প্রসিধ কৃষ্ণার হাতে প্রথম টেস্ট ক্যাপ তুলে দেন। বৃষ্টি বিঘ্নিত প্রথম টেস্টে প্রসিধের সামনে বড় চ্য়ালেঞ্জ তো থাকবেই। তবে কোচ রাহুল দ্রাবিড় সংবাদ মাধ্য়মে মনে করিয়ে দিয়েছেন, প্রসিধ প্রতিভাবাণ প্লেয়ার তবে মনে রাখতে হবে এটি ভারতের জার্সিতে তাঁর প্রথম টেস্ট ম্য়াচ। দ্রাবিড় ঐগেই ইঙ্গিত দিয়েছিলেন, প্রসিধের অভিষেকের বিষয়ে।
রাহুল দ্রাবিড় বলেন, ‘‘আমরা কয়েকবার কাছাকাছি এসেছি এবং আমরা এখানে কিছু ভাল ক্রিকেট খেলেছি। হয়তো কিছু কঠিন মুহূর্ত আমরা অতিক্রম করতে পারিনি। আমরা যদি শেষ সিরিজের দিকে তাকাই তাহলে দেখা যাবে আমরা সেখানে ভাল বোলিং করেছি এবং আমাদের ২০ উইকেট নেওয়ার ক্ষমতা রয়েছে। এই পরিস্থিতিতে ভাগ্যকেও সঙ্গে দরকার।’’
তিনি আরও বলেন, ‘‘অনেক খেলা এবং না খেলা রয়েছে, তোমাকে নিশ্চিত করতে হবে যে তুমি সঠিক জায়গায় বল রাখবে এবং শৃঙ্খলার সঙ্গে ব্যাট করবে এবং স্বীকার করতে হবে যে দক্ষিণ আফ্রিকার এই পরিস্থিতিতে তুমি আগে কখনও খেলনি। দক্ষিণ আফ্রিকার মতো ভাল দলের বিপক্ষে তোমাকে ছোটখাটো বিষয়গুলো ঠিকঠাক করতে হবে।’’
প্রসিধ সম্পর্কে বিশেষভাবে তিনি বলেন, ‘‘প্রসিধ একজন প্রতিশ্রুতিবাণ ভবিষ্যৎ, কিন্তু আমাদের বাস্তববাদী হতে হবে যে এটি তার প্রথম টেস্ট ম্যাচ। বিভিন্ন কারণেও অনেক প্রথম-শ্রেণীর ক্রিকেটে খেলতে পারেনি। তবে আমি আশা করছি সে তার সেরাটা দেবে এবং নিজের খেলাকে উপভোগ করবে। এটি এমন একটি সুন্দর মুহূর্ত যখন আমরা কাউকে একটি নতুন ক্যাপ দিই।’’
এদিন টস জিতে প্রথমে ভারতকে ব্য়াট করতে পাঠায় দক্ষিণ আফ্রিকা। যদিও শুরুটা ভারতের জন্য় ভাল হয়নি।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
