Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: ভারতীয় পেসার দীপক চাহার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পঞ্চম এবং শেষ টি-টোয়েন্টিতে খেলতে পারেননি যদিও এই সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতেই দলে ফিরেছিলেন তিনি। এই সিরিজে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব চাহারের সিরিজ থেকে সরে দাঁড়ানোর কারণ হিসাবে একটি ‘চিকিৎসা সংক্রান্ত জরুরি অবস্থা’র কথা জানিয়েছেন। যদিও চাহারকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের টি২০ দলে রাখা হয়েছে, তবে তিনি সেখানে তাঁর সতীর্থদের সঙ্গে যোগ দিতে পারবেন কিনা তা এখনও জানা যায়নি। পরিস্থিতি সম্পর্কে চাহার খোলামেলা ভাবেই জানিয়েছেন যে তাঁর বাবাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে কিন্তু তিনি এখনও তাঁকে ছেড়ে দক্ষিণ আফ্রিকায় যাওয়ার অবস্থায় নেই।

“আমরা তাঁকে সময়মতো হাসপাতালে নিয়ে এসেছি। অন্যথায়, এটা বিপজ্জনক হতে পারত। এই মুহূর্তে তাঁর অবস্থা ভাল। সকলেই জানতে চাইছিল, কেন আমি অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনাল টি-টোয়েন্টি খেলিনি। আমার জন্য, আমার বাবা খুবই গুরুত্বপূর্ণ। তিনিই আমাকে খেলোয়াড় বানিয়েছেন তাই আমি তাঁকে এই অবস্থায় ছেড়ে যেতে পারি না এবং কোথাও যেতে পারি না,” চাহার জানিয়েছেন।

“আমি আমার বাবার সঙ্গে থাকছি এবং একবার তিনি বিপদমুক্ত হলে, আমি দক্ষিণ আফ্রিকায় আমার যাত্রা শুরু করব। আমি রাহুল (দ্রাবিড়) স্যার এবং নির্বাচকদের সঙ্গে কথা বলেছি। এই মুহূর্তে, আমার বাবার অবস্থা ভাল,” জানিয়েছেন তিনি।

চাহারের অংশগ্রহণ অস্পষ্ট থাকায়, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) এখনও প্রোটিয়াদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য তাঁর বদলির নাম ঘোষণা করেনি।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *