Cart Total Items (0)

Cart

All Sports
হার্দিক পাণ্ড্য

অলস্পোর্ট ডেস্ক: ভারতীয় অলরাউন্ডার হার্দিক পাণ্ড্যে টি-টোয়েন্টি অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে তাঁর শীর্ষস্থান ধরে রাখলেন। অন্যদিকে টি-টোয়েন্টি ব্যাটসম্যান র‍্যাঙ্কিংয়ে অভিষেক শর্মা দ্বিতীয় স্থানে জায়গা করে নিলেন। পিছিয়ে নেই বোলাররাও। টি-টোয়েন্টি বোলার র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে উঠে এলেন বরুণ চক্রবর্তী। টি২০ ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে সেরা দশে জায়গা করে নিয়েছেন আরও দুই ভারতীয় ব্যাটার। চার নম্বরে রয়েছেন তিলক ভর্মা ও পাঁচে সূর্যকুমার যাদব। ব্যাটিংয়ের শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার ত্রাভিস হেড। তিনে ইংল্যান্ডের ফিল সল্ট। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও টি২০ র‍্যাঙ্কিংয়ে ভাল জায়গায় রয়েছে ভারত।

বরুণ চক্রবর্থী তাঁর অসাধারণ পারফর্মেন্স দিয়ে বোলিং র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে জায়গা করে নেওয়ার পাশাপাশি আরও দুই বোলার ঢুকে পড়েছেন সেরা দশে। সেই তালিকায় সাতে রয়েছে রবি বিষ্ণোই ও দশে আর্শদীপ সিং। বোলিং তালিকার শীর্ষে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের আকিল হোসেন।

এদিকে টি২০ অলরাউন্ডার তালিকায় শীর্ষস্থান ভারতের দখলে থাকলেও সেরা দশে আর কোনও ভারতীয় নেই। তবে সবাইকে চমকে দিয়েছে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে থাকা নেপালের দীপেন্দ্র সিং আইরি। তিনে রয়েছেন অস্ট্রেলিয়ার মার্কাস স্তইনিস। এর পর ১২ ও১৩ নম্বরে রয়েছেন দুই ভারতীয় অক্ষর প্যাটেল ও অভিষেক শর্মা।

টি২০ দলগত র‍্যাঙ্কিংয়ের দিকে তাকালে দেখা যাবে ভারতের পর রয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ওয়েস্টইন্ডিজ।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *