Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: ১৯ বছর বয়সী ব্যাটিং সেনসেশন আয়ুশ মাহাত্রে আসন্ন ইংল্যান্ড সফরে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের নেতৃত্ব দেবেন। একমাস ধরে চলা এই সফরে ৫০ ওভারের একটি প্রস্তুতি ম্যাচ, পাঁচ ম্যাচের যুব একদিনের সিরিজ এবং ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে দুটি একাধিক দিনের ম্যাচ অন্তর্ভুক্ত থাকবে। মাহাত্রে তাঁর প্রথম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) অভিযানে নজর কেড়েছেন, ছ’টি ম্যাচে ১৮৭.২৭-এর অসাধারণ স্ট্রাইক রেটে ২০৬ রান করেছেন। ১৬ সদস্যের দলে ১৪ বছর বয়সী ব্যাটিং প্রতিভা বৈভব সূর্যবংশীও রয়েছেন, যিনি সম্প্রতি গুজরাট টাইটান্সের বিরুদ্ধে রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএলে সেঞ্চুরি করা সবচেয়ে কম বয়সী ব্যাটসম্যান হিসেবে জায়গা করে ‌নিয়েছেন।

উইকেটরক্ষক হিসেবে এই সিরিজে দায়িত্ব পালন করতে দেখা যাবে অভিজ্ঞান কুণ্ডুকে, তিনিই দলের সহ-অধিনায়কও। তাঁর পাশাপাশি হরবংশ সিংকে এই বিভাগে আরেকটি বিকল্প হিসেবে রাখা হয়েছে।

সৌরাষ্ট্রের হয়ে জুনিয়র স্তরে ঘরোয়া ক্রিকেট খেলা হরবংশ গত বছর অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে যুব টেস্টের সময় একটি সেঞ্চুরিও হাঁকিয়েছিলেন।

বছর খানেক আগে হরবংশের কানাডায় চলে যাওয়ার সুযোগ এসেছিল, কিন্তু তিনি ভারতেই থাকার সিদ্ধান্ত নিয়েছিল সেই সময়। তাঁর বাবা দমনদীপ সিং কানাডায় একজন ট্রাক ড্রাইভার। আর হরবংশ তাঁর মায়ের সঙ্গে ভারতেই থাকেন। তাঁর পরিবারের বাকি সদস্যরাও কানাডায় থাকে।

হরবংশ যখন তাঁর প্রথম বিদেশ সফরের ​​কথা ভাবছিলেন তখন দমনদীপ জানিয়েছিলেন যে তাঁর ছেলে কানাডায় যেতে রাজি হয়নি কারণ তিনি মন দিয়ে ক্রিকেটটাই খেলতে চেয়েছিলেন, সঙ্গে দেশের প্রতিনিধিত্বও করতে চেয়েছিলেন। সেই স্বপ্নই এবার পূরণ হতে চলেছে।

“১৫-১৬ ঘন্টা ট্রাক চালানে কে বাদ নিন্দ কাহা খুলতি হ্যায় (১৫-১৬ ঘন্টা ট্রাক চালানোর পর, মোবাইলের ভাইব্রেশনে এত সহজে ঘুম ভাঙে না),” ব্রাম্পটন থেকে ফোনে এক সংবাদ মাধ্যমকে বলেন দমনদীপ।

“অনেক অভিনন্দন বার্তা আসছে। ভালো লাগছে। কানাডায় চলে যাওয়ার ব্যাপারে হরবংশ যখন আমাকে ‘না’ বলেছিল, তখনকার অনেক স্মৃতি মনে করিয়ে দেয়। সে ছিল অনড়, এবং সে তাঁর স্বপ্ন পূরণ করছে,” দমনদীপ বলেন।

ছোটবেলায় যুবরাজ সিংকে হরবংশ আদর্শ মনে করতো এবং ভারতের কিংবদন্তি অলরাউন্ডারকে সামনে রেখেই তিনি ক্রিকেটকে আঁকড়ে ধরেছিলেন।

“আমি আর আমার বড় ভাই ক্রিকেট পাগল ছিলাম। আমরা শখে খেলতাম। এমনকি রাজকোটও আমাদের শহর থেকে ২০০ কিলোমিটার দূরে। ২০১২ সালে সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এসসিএ) আমাদের শহরে একটি অ্যাকাডেমি খুলেছিল। ছয় বছর বয়সে আমি হরবংশকে সেখানে ভর্তি করি। সে আমার কাছ থেকে ‘কিপিং’ শিখেছিল, যেমন আমিও গ্লাভস পরতাম। ও যুবরাজের একজন বিরাট ভক্ত এবং সেরা সময়ের যুবরাজকে দেখেনি, কিন্তু স্টুয়ার্ট ব্রডের বলে তার ছয় ছক্কা মারার ভিডিও দেখে ও মুগ্ধ ছিল,” তিনি আরও যোগ করেন।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *