Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: প্রত্যাশা ছিলই, এই ম্যাচও সহজে জিতে নেবে ভারত। তবে সে ম্যাচে যে তিনদিনেই ধরাশায়ী হবে ইংল্যান্ড তা হয়তো আগে থেকে ভাবেনি কেউ। ধর্মশালায় প্রাথমিকভাবে মনে করা হয়েছিল আবহাওয়ার প্রভাব পড়তে পারে। কিন্তু তেমন কিছু তো হয়নি বরং গত তিন দিন রীতিমতো ঝকঝকে আবহাওয়ার মধ্যেই খেলা হয়েছে। একবারের জন্যও আবহাওয়ার খারাপ প্রভাব পড়েনি। ধর্মশালা স্টেডিয়ামের অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যেই দুরন্ত পারফরমেন্স দেখা গেল ভারতের সব বিভাগের। ভারত-ইংল্যান্ড শেষ টেস্ট সহজেই জিতে নিল ভারত।

ভারত-ইংল্যান্ড পঞ্চম ও শেষ টেস্ট রোহিত অ্যান্ড টিম এক ইনিংস ও ৬৪ রানে জিতে সিরিজ ৪-১-এ জিতে শেষ করল। প্রথম ইনিংসে ইংল্যান্ডকে ২১৮ রানে অলআউট করার পর জবাবে ব্যাট করতে নেমে ভারতের ইনিংস শেষ হয় ৪৭৭ রানে। ভারতের হয়ে সেঞ্চুরি করেন রোহিত শর্মা ও শুভমান গিল। তিনটি হাফসেঞ্চুরিও আসে ভারতের ঝুলিতে। সেই তালিকায় রয়েছেন যশস্বী জয়সওয়াল, সরফরাজ খান ও অভিষেক হওয়া পাড়িক্কল।

তৃতীয় দিনের শুরুতেই দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামতে হয় ইংল্যান্ডকে। কিন্তু ভারতের দেওয়া ব্যবধানকে ছাঁপিয়ে মেতে পারেনি। ১৯৫ রানেই অলআউট হয়ে যায় ইংল্যান্ড। ভারতের হয়ে পাঁচ উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন। প্রথম ইনিংসে চার উইকেটের সঙ্গে এই ম্যাচে মোট নয় উইকেট ঝুলিতে পুড়লেন তিনি। দুটো করে উইকেট নিলেন যশপ্রীত বুমরাহ ও কুলদীপ যাদব। এক উইকেট নেন রবীন্দ্র জাডেজা।

ইংল্যান্ডের হয়ে জো রুটের ৮৪ রানের ইনিংস ছাড়া আর সকলেই ব্যর্থ। এছাড়া জ্যাক ক্রলি ০, বেন বাকেট ২, ওলি পপ ১৯, জনি বেয়ারস্টো ৩৯, বেন স্টোকস ২, বেন স্টোকস ৮, টম হার্টলে ২০, মার্ক উড ০ ও শোয়েব বশির ১৩ রান করে আউট হন। এদিনই ৭০০ উইকেটে পৌঁছনোর জেমস অ্যান্ডারসন রানের খাতা খুলতে পারেননি।

সিরিজ শেষে ম্যাচের সেরা হলেন কুলদীপ যাদব। সিরিজ সেরা যশস্বী জয়সওয়াল।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *