Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক: রবিবার ইডেনে ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর শুরুটা মোটেও ভাল হয়নি ভারতের। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা। শুভমান গিলকে সঙ্গে নিয়ে ওপেন করতে নেমেছিলেন স্বয়ং ক্যাপ্টেন। কিন্তু বড় রানের ভিত তৈরি করতে ব্যর্থ ভারতের দুই ওপেনার। রোহিত শর্মা ৪০ ও শুভমান ২৩ রান করে আউট হয়ে যান। ৯৩ রানে ভারতের দুই উইকেট চলে যায়। সেখান থেকেই খেলার হাল ধরেন ভারতের তৃতীয় ও চতুর্থ নম্বরে ব্যাট করতে নামা বিরাট কোহলি ও শ্রেয়াস আইয়ার। প্রথমে ব্যাট করে ভারত থামে ৩২৬-৫-এ। জবাবে ব্যাট করতে নেমে ২৭.১ ওভারে ৮৩ রানে শেষ হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। ২৪৩ রানে জিতে টানা আট ম্যাচ জেতার রেকর্ড ধরে রাখল ভারত।

এদিন বিরাটের জন্মদিন ঘিরে ইডেনে ছিল এলাহি আয়োজন। সোনার ব্যাট উপহার দেওয়া হয় তাঁকে। বিরাটপ্রেমীদের দাবি ছিল ৩৫তম জন্মদিনেই কলকাতার বুকেই আসুক বিরাটের ৪৯তম সেঞ্চুরি। যা ছুঁয়ে ফেলবে সচিন তেন্ডুলকরকে। হলও তাই। ৪৯তম সেঞ্চুরটি এল কলকাতার মাটিতেই। বিরাটের ব্যাট শুরু থেকেই সবাইকে সেই আশাই দিচ্ছিল। একদিকে যখন তিনি ধরে ব্যাট চালাচ্ছিলেন তখন উল্টোদিকে শ্রেয়াস প্রতিপক্ষ বোলারদের চোখে চোখ রেখে চার, ছয় হাঁকাচ্ছিলেন। যাতে বিরাট-শ্রেয়াস জুটি জমে উঠেছিল।

তবে মাঝপথে শ্রেয়াসের আউটে বড় রানে ধাক্কা খেল ভারত। ৮৭ বলে ৭৭ রান ককরে আউটহলেন শ্রেয়াস। হাঁকালেন সাতটি বাউন্ডারি ও দু’টি ওভার বাউন্ডারি। ৯৩ রানে দুই উইকেট থেকে ভারতের তৃতীয উইকেট পড়ল ২২৭ রানে। বিরাট-শ্রেয়াস জুটিই ভারতকে ভরসা দিল। কিন্তু তার পর র কেউই বড় রান করতে পারলেন না। মাত্র ৮ রা করে ফিরে গেলেন লোকেশ রাহুল। ২২ রান সূর্যকুমার যাদবের। তবে শেষ পর্যন্ত টানলেন বিরাট কোহলি।

১২১ বল খেলে ১০টি বাউন্ডারি হাঁকিয়ে ১০১ রানের ইনিংস খেললেন বিরাট কোহলি। থাকলেন অপরাজিত। তাঁর সঙ্গে ২৯ রানে অপরাজিত থাকলেন রবীন্দ্র জাডেজা। ৫০ ওভারেভারত থামল ৩২৬-৫-এ। দক্ষিণ আফ্রিকার হয়ে একটি করে উইকেট নিলেন লুঙ্গি এনগিদি, মার্কো জানসেন, কাগিসো রাবাদা, কেশব মহারাজ ও তাবারিজ সামসি।

বড় রানের লক্ষ্যে প্রথম থেকেই মুখ থুবড়ে পড়ল দক্ষিণ আফ্রিকার ব্যাটিং। দলগত মাত্র ছয় রানে প্যাভেলিয়নে ফিরে যান কুইন্টন ডে কক। তাঁর ব্যাটে আসে মাত্র পাঁচ রান। পর পর ফেরেন তেম্বা বাভুমা ১১, রসি ভ্যান দার দুসেন ১৩, আইদে মারক্রাম ৯, এনরিচ ক্লাসেন ১ রান করে আউট হয়ে যান। মাত্র ৫৯ রানে ছয উইকেট হারিয়ে ফেলে প্রোটিয়ারা। ডেভিড মিলার কিছুটা চেষ্টা করলেও ১১ বলে ১১ রান করে ফিরে যান তিনিও। এর পর আর ধরে খেলার কেউ ছিল না।

কেশব মহারাজ ফেরেন ৭ রানে। মার্কো জানসেন কিছুটা লড়াই করেন। কিন্তু তাঁর অবদান ১৪। কআগইসও রাবাদা ৬ ও লুঙ্গি এনগিদি ০ রানে ফিরতেই ম্যাচ চলে আসে ভারতের দখলে। ভারতের হয়ে পাঁচ উইকেট তুলে নেন রবীন্দ্র জাদেজা। দুই উইকেট মহম্মদ শামি ও কুলদীপ যাদবের। এক উইকেট নেন মহম্মদ সিরাজের। ম্যাচের সেরা বিরাট কোহলি। আট ম্যাচের আটটি জিতেই ভারত ১৬ পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও পোক্ত করল।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *