Cart Total Items (0)

Cart

All Sports
দক্ষিণ আফ্রিকা বনাম ভারত

অলস্পোর্ট ডেস্ক: দক্ষিণ আফ্রিকা বনাম ভারত ওডিআই সিরিজ জিতেই শুরু করল মেনস ইন ব্লুরা। রবিবার জোহানেসবার্গে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল হোম টিম দক্ষিণ আফ্রিকা। কিন্তু ভারতীয় বোলারদের দাপটে রীতিমতো ধরাশায়ী হয়ে যায় তারা। মাত্র ২৭.৩ ওভারে ১১৬ রানে অলআউট হয়ে যায় ভারতের প্রতিপক্ষ। জবাবে ব্যাট করতে নেমে ২০০ বল বাকি থাকতেই জয়ের রান তুলে নেন ভারতীয় ক্রিকেট দল। আট উইকেটে ম্যাচ জিতে সিরিজ শুরু করে দিল ভারত।

এদি‌ন দক্ষিণ আফ্রিকার হয়ে ব্যাক্তিগত সর্বোচ্চ রান আট নম্বরে না্মা আনদিল ফেলুকওয়াও-র। এছাড়া আর কেউই বড় রান করতে পারেননি। দুই ওপেনার রেজা হেনরিকস ০ ও টনি ডে জর্জি ২৮ রান করে আউট হয়ে যান। রসি ভ্যান দার দুসেন ০, আইদেন মারক্রাম ১২, হেনরিচ ক্লাসেন ৬, ডেভিড মিলার ২, উইয়ান মুল্ডার ০, আন্দিল ফেলুকওয়াও ৩৩, কেশব মহারাজ ৪, নান্দ্রে বুর্গার ৭ রান করে আউট হন। তাবারিজ শামসি ১১ রান করে অপরাজিত থাকেন। ২৭.৩ ওভারে ১১৬ রানে শেষ হয় দক্ষিণ আফ্রিকার ইনিংস।

এদিন বল হাতে সফল ভারতের দুই বোলার আর্শদীপ সিং ও আভেশ খান। আর্শদীপ ১০ ওভার বল করে ৩৭ রান দিয়ে পাঁচ উইকেট তুলে নেন। অন্যদিকে আট ওভার বল করে ২৭ রান দিয়ে চার উইকেট তুলে নেন আভেশ খান। ২.৩ ওভার বল করে তিন রান দিয়ে এক উইকেট ঝুলিতে পোড়েন কুলদীপ যাদব।

জবাবে ব্যাট করতে নেমে মাত্র দুই উইকেটে ১৬.৪ ওভারে ১১৭ রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারতীয় ক্রিকেট দল। ওপেনার রুতুরাজ গায়কোয়াড় পাঁচ রান কের আউট হয়ে যাওয়ার পর আর এক ওপেনার সাই সুধর্শনের সঙ্গে ভারতীয় ইনিংসের হাল ধরেন শ্রেয়াস আইয়ার। দুজনের হাফসেঞ্চুরিতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত।

৪৩ বলে ন’টি বাউন্ডারি হাঁকিয়ে ৫৫ রান করে অপরাজিত থাকেন সাই সুধর্শন। অন্যদিকে ৪৫ বলে একটি ওভার বাউন্ডারি ও ছ’চি বাউন্ডারি মেরে ৫২ রান করেন শ্রেয়াস। এক রানে অপরাজিত থাকেন তিলক ভর্মা। দক্ষিণ আফ্রিকার হয়ে একটি করে উইকেট নেন উইয়ান মুল্ডার ও আন্দিল ফেলুকওয়াও। ম্যাচের সেরা হয়েছেন আর্শদীপ সিং।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *